DEV: গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের তলব, টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্ত তৃণমূলের অভিনেতা, সাংসদ দেব

দেবকে সিবিআইয়ের তলবের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিজেপির সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতি বলেন, গরু পাচারকাণ্ডে যদি দেবের কাছে কোনও তথ্য থাকে, তাহলে তা দিয়ে ওঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সাহায্য করা উচিত।

DEV: গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের তলব, টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্ত তৃণমূলের অভিনেতা, সাংসদ দেব
Dev (Photo Credit: Instagram)

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:  মঙ্গলবার সকালে সিবিআইয়ের দফতরে হাজির হন তৃণমূল কংগ্রেসের অভিনেতা, সাংসদ দেব (DEV)। সেই থেকে টানা ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। টানা ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিস থেকে মুক্তি পান দেব। তবে কোন কোন বিষয়ে দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূল কংগ্রেসের অভিনেতা সাংসদ। তিনি এ বিষয়ে বেশিকিছু বলতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে দেবকে সিবিআইয়ের তলবের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিজেপির সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতি বলেন,  গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) যদি দেবের কাছে কোনও তথ্য থাকে, তাহলে তা দিয়ে ওঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (CBI)  সাহায্য করা উচিত। দেশের মানুষ আগে ভাল কাজের জন্য বাংলাকে চিনত। কিন্তু এখনও গরু পাচারকাণ্ডে একজন সাংসদ তথা বড় চলচ্চিত্র তারকাকে তলব, এটা অপমানজনক বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন:  DEV: দেবের মতো একজন তারকা, সাংসদকে গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের তলব অপমানজনক, কটাক্ষ বিজেপির

বিজেপির (BJP) রাজ্য সভাপতির ওই মন্তব্যের পর তাঁকে পালটা একহাত নেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

(The above story first appeared on LatestLY on Feb 15, 2022 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).