Murshidabad: পরকিয়া সম্পর্কে জড়িয়ে মর্মান্তিক পরিণতি হল যুবতীর, জয়নগর থেকে উদ্ধার দেহ, গ্রেফতার যুবক

মুর্শিদাবাদ থেকে ডেকে পাঠিয়ে যুবতীকে খুন করল জয়নগরের এক যুবক। দিনকয়েক আগে এমনই একটি ঘটনা ঘটেছিল জয়নগরের মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায়।

Murshidabad: পরকিয়া সম্পর্কে জড়িয়ে মর্মান্তিক পরিণতি হল যুবতীর, জয়নগর থেকে উদ্ধার দেহ, গ্রেফতার যুবক
Representational Image (Photo Credit: X)

মুর্শিদাবাদ (Murshidabad) থেকে ডেকে পাঠিয়ে যুবতীকে খুন করল জয়নগরের (Jaynagar) এক যুবক। দিনকয়েক আগে এমনই একটি ঘটনা ঘটেছিল জয়নগরের মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায়। সেখানের একটি মাঠ থেকে মহিলার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই শুরু হয় তদন্ত। অবশেষে মঙ্গলবার এই ঘটনায় জয়নগরের বকুলতলা থানার মণিরতট এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন গাজিকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, এদিন কুলতলি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। মৃত মহিলা লতিফা খাতুনের সঙ্গে পরকিয়া সম্পর্ক ছিল গিয়াসউদ্দিনের। এদিন যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়।

পরকিয়া সম্পর্কে জড়িয়ে মৃত্যু মহিলার

জানা যাচ্ছে, পেশায় পরিযায়ী শ্রমিক গিয়াসউদ্দিন কর্মসূত্রে গুজরাটে থাকতেন। বেশ কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লতিফার সঙ্গে তাঁর পরিচয় হয়। লতিফা ও গিয়াসউদ্দিন দুজনেই বিবাহিত ছিলেন। ধৃত যুবক জেরায় জানিয়েছেন, সম্পর্কে জড়ানোর পর থেকেই মাঝেমধ্যে টাকার দাবি করত লতিফা। আর তাঁর চাহিদা পূরণ করতে করতে চাপেও পড়ত সে। এমনকী সম্প্রতি সে জানতে পারে ওই মহিলা আরও কয়েকজন যুবকের সঙ্গে একইরকম সম্পর্কে জড়িয়ে টাকা হাতাচ্ছে।

মোবাইলের ছবি দেখে খুনিকে গ্রেফতার

এরপরেই রাগের বশে লতিফাকে খুনের পরিকল্পনা করে গিয়াসউদ্দিন। সম্প্রতি তাঁকে মুর্শিদাবাদ থেকে নিজের এলাকায় ডেকে পাঠায় যুবক। তারপরেই খুন করে ফাঁকা মাঠে দেহ ফেলে পালিয়ে যায় গিয়াসউদ্দিন। এরপর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই যুবতীর ফোন থেকে একটি ছবি উদ্ধার করে। যেখানে মহিলার সঙ্গে ওই যুবককেও দেখা যায়। তারপরেই তদন্তে নেমে গ্রেফতার করা হয় গিয়াসউদ্দিনকে।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 07:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).