শোভন চ্যাটার্জি-বৈশাখী ব্যানার্জিকে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ
জোর জল্পনা। আজই হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র-মন্ত্রী শোভন চ্যাটার্জি। বেহালা পূর্বের বিধায়ক-কাউন্সিলের শোভনের সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁর বন্ধু বৈশাখী ব্যানার্জিও। আর এই জল্পনার মাঝে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন বড় কথা।
কলকাতা, ১৪ অগাস্ট: Dilip Ghosh। জোর জল্পনা। আজই হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র-মন্ত্রী শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee)। বেহালা পূর্বের বিধায়ক-কাউন্সিলের শোভনের সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁর বন্ধু বৈশাখী ব্যানার্জিও। আর এই জল্পনার মাঝে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন বড় কথা। রাজ্য বিজেপি-র শীর্ষ নেতা দিলীপ ঘোষ জানালেন, "শোভন চ্যাটার্জি- বৈশাখী মুখার্জি বিজেপিতে যোগদানের করার প্রসঙ্গে আমিও শুনেছি। শোভনবাবুর বেশ অভিজ্ঞ নেতা এলে, ওর মত নেতা আমাদের দলের এসে কাছ করলে তা বিজেপি-র লাভ হবে। যদি ওরা আমাদের দলে যোগ দেন তাহলে স্বাগত।"
পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দিতে চাইলেও, পুলিস কেসের ভয় দেখিয়ে রাজ্যের শাসক দল তাদের আটকে দিচ্ছে। তৃণমূল থেকে বিজেপি-তে আসার ব্যাপারে আগের চেয়ে অনেক সর্তক পদ্মশিবিরের রাজ্য নেতারা। মনীরুল ইসলামের কাণ্ডে মুকুল রায়ও বুঝে গিয়েছেন, সবাই আসতে চাইলেই তাকে স্বাগত জানানো যাবে না। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বিজেপি-তে যোগ দিয়ে ফের তৃণমূলে ফিরে গিয়েছেন বেশ কিছু নেতা। তাই বিজেপি নেতারা সতর্ক। তবে শোভন চ্যাটার্জির ব্যাপারটা আলাদা। কারণ মুকুল রায়ের মত তিনিও মমতার খুব ঘনিষ্ঠ ছিলেন। মুকুল মডেল যেভাবে হিট করেছে, তাতে শোভনকে না নেওয়ার কোনও কারণই খুঁজে পাচ্ছেন না বিজেপি নেতারা। আরও পড়ুন- যাবজ্জীবন নয়, ছত্রধর মাহাতোর সাজা কমে ১০ বছরের কারাবাস
শোভন চ্যার্টাজির ব্যক্তিগত-পারিবারিক সমস্যাটাকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। তার চেয়ে দক্ষিণ ২৪ পরগনায় দীর্ঘদিন বড় পদে কাজ করা শোভনকে দলে নিয়ে এই জেলায় আধিপত্য বিস্তার করতে মরিয়া বিজেপি। মিডিয়া রিপোর্টে প্রকাশ, শোভনকে মেয়র পদপ্রার্থী করা হতে পারে। বেহালা থেকে বিধানসভা নির্বাচনেও দাঁড় করানো হতে পারে। বৈশাখীকে দলের মহিলা সংগঠনে কাজে লাগানো হতে পারে।
গতকাল বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন চ্যাটার্জি। তারপর তিনি দিল্লি উড়ে যান বলে খবর। তখন থেকেই জল্পনা শুরু হয় আজ, বুধবারই হয়তো বিজেপিতে যোগ দেবেন শোভন। লোকসভা ভোটের আগে শোভনকে সেভাবে গুরুত্ব দেয়নি তৃণমূল। তবে এখন তাঁকে ফের দলের হয়ে কাজ করানোর চেষ্টা করা হয়। কিন্তু শোভন তৃণমূল নেতাদের অনুরোধ না রেখে হয়তো বিজেপিতেই যাচ্ছেন।
(The above story first appeared on LatestLY on Aug 14, 2019 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

