Sovan Chatterjee Road Show: বৈশাখীকে ছাড়াই রোড শো করবেন শোভন চট্টোপাধ্যায়, বাড়ছে জল্পনা

রোড শো-য় যাচ্ছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বিজেপি দল থেকে জানিয়ে দেওয়া হয়, বৈশাখী নন, একা শোভন রোড শো করবেন। তিন মাস পর রাস্তায় নেমে রোড শো করছেন শোভন। কিন্তু সেখানে থাকার কথা ছিল বৈশাখীরও, কেন তিনি থাকছেন না তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্য বিজেপি তাঁদের বলে দিয়েছে, এটা শুধু শোভন চট্টোপাধ্যায়ের রোড শো।

Sovan Chatterjee Road Show: বৈশাখীকে ছাড়াই রোড শো করবেন শোভন চট্টোপাধ্যায়, বাড়ছে জল্পনা
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়(File Photo)

কলকাতা, ৪ জানুয়ারি: রোড শো-য় যাচ্ছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee), বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বিজেপি দল থেকে জানিয়ে দেওয়া হয়, বৈশাখী নন, একা শোভন রোড শো করবেন। তিন মাস পর রাস্তায় নেমে রোড শো করছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। কিন্তু সেখানে থাকার কথা ছিল বৈশাখীরও, কেন তিনি থাকছেন না তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্য বিজেপি তাঁদের বলে দিয়েছে, এটা শুধু শোভন চট্টোপাধ্যায়ের রোড শো।

আজ বলা হচ্ছিল রোড শো হবে বৈশাখী-শোভনের। ২০১৯-এর আগস্টে দিল্লি গিয়ে দলবদল করেছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপিতে যোগ দিলেও গেরুয়া শিবিরে তাঁদের অনুপস্থিতি বারবারই নজর কেড়েছে। এদিকে বিধানসভা ভোটের আগে আচমকাই বঙ্গবিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক পদের দায়িত্ব পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আহ্বায়ক হয়েছেন বৈশাখীদেবী। তাই দায়িত্ব বুঝে নিতে নতুন বেছে সপ্তাহের প্রথম দিন একেবারে সাড়ম্বরে দলের রাজ্য দপ্তরে যেতে চান দুজনে। আরও পড়ুন, পুলিশের অনুমতি ছাড়াই আজ কলকাতার রাজপথে শোভন-বৈশাখীর ব়্যালি

সোমবার বেলা তিনটেয় আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে মুরলীধর সেন লেনে দলের প্রধান কার্যালয়ে ৭০০ গাড়ির ব়্যালি (BJP Rally) নিয়ে পৌঁছানর কথা ছিল শোভন-বৈশাখীর। থাকছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তবে আজকের বিজেপির ব়্যালিতে মেলেনি কলকাতা পুলিশের অনুমতি।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিনে এমনিতেই রাস্তাঘাটে নিত্যযাত্রীদের ভিড় থাকবে। এমতাবস্থায় বিকেল তিনটে নাগাদ যদি ৭০০ গাড়ির মিছিল বেরোয় তাহলে যে যানজট তৈরি হবে তা কাটাতে দীর্ঘসময় লেগে যাবে। সবমিলিয়ে মারাত্মক সমস্যায় পড়বে আমজনতা। কিন্তু অনুমতি না পেলেও মিছিল বন্ধ করছে না বঙ্গবিজেপি।

(The above story first appeared on LatestLY on Jan 04, 2021 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).