BJP Rathyatra: রাজ্যজুড়ে রথযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচি করবে বিজেপি, নেতৃত্বে বরিষ্ঠ নেতারা
বিধানসভা ভোটের কৌশলে রথযাত্রাকে ব্যবহার করতে চলেছে রাজ্য বিজেপি। রাজ্য জুড়ে তারা বার করবে ৫টি রথযাত্রা।গত লোকসভা নির্বাচনেই বিজেপি রথযাত্রার সংকল্প করলেও তা সম্ভব হয়নি শাসক দলের চোখ রাঙানিতে। তবে এবার শাসক দলকে পরোয়া না করে রথযাত্রা বার করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ।
কলকাতা, ১৭ জানুয়ারি: বিধানসভা ভোটের (Assembly Election) কৌশলে রথযাত্রাকে ব্যবহার করতে চলেছে রাজ্য বিজেপি (BJP)। রাজ্য জুড়ে তারা বার করবে ৫টি রথযাত্রা।গত লোকসভা নির্বাচনেই বিজেপি রথযাত্রার সংকল্প করলেও তা সম্ভব হয়নি শাসক দলের চোখ রাঙানিতে। তবে এবার শাসক দলকে পরোয়া না করে রথযাত্রা বার করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপি ঠিক করেছে, রাজ্যের ৫টি আলাদা আলাদা ক্ষেত্র থেকে বার হবে এই রথযাত্রা, এর মাধ্যমে ২৯৪টি বিধানসভা আসনেই যাত্রা করবে তারা, যাতে সকলের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে যায়। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই রথযাত্রা শুরু হতে পারে বলে খবর। রথযাত্রার নেতৃত্ব দেবেন দলের বরিষ্ঠ কয়েকজন নেতা। খুব শীঘ্রই যাত্রার পথ ও অন্যান্য বিষয়গুলির ওপর আলোচনা করা হবে। আরও পড়ুন, দলের পুরস্কার, তৃণমূল রাজ্য কমিটির সহ সভাপতির পদ পেলেন বিধায়ক শতাব্দী রায়
গত লোকসভা ভোটেই বিজেপির কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহ চেয়েছিলেন প্রতিটি লোকসভা আসনে তারা রথযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচি করবে। কিন্তু তাতে বাধা দেয় তৃণমূল। এবারের নির্বাচনে জয়লাভের জন্য মরিয়া বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে বঙ্গের বিজেপি। ভোটের চালচিত্র মুহুর্মুহু পাল্টে যাচ্ছে, শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত সহ কয়েকজন হেভিওয়েট তৃণমূল নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির দাবি, তৃণমূল থেকে অনেকেই পা বাড়িয়ে আছে।
(The above story first appeared on LatestLY on Jan 17, 2021 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

