Birbhum Blast: অনুব্রত মণ্ডলের জেলায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, ঘরে থাকা মজুত বোমা নাকি বাইরে থেকে ছোঁড়া? চলছে তদন্ত

বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে আজ, বৃহস্পতিবার সাতসকালে বিস্ফোরণ। অনুব্রত মণ্ডলের এই বিস্ফোরণে ভেঙে পড়ল তৃণমূল নেতার গোটা বাড়ি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তৃণমূলের যে নেতার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তার নাম শেখ বদরুজা। এই তৃণমূল নেতা সদাইপুর থানা এলাকার রেঙুনিয়া গ্রামের বুথ সভাপতি।

Birbhum Blast: অনুব্রত মণ্ডলের জেলায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, ঘরে থাকা মজুত বোমা নাকি বাইরে থেকে ছোঁড়া? চলছে তদন্ত
বিস্ফোরণ। Representational Image (Photo Credits: PTI)

বীরভূম, ২৯ অগাস্ট:  Birbhum Blast: বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে আজ, বৃহস্পতিবার সকালে বিস্ফোরণ। বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল পুরো এলাকা। অনুব্রত মণ্ডলের জেলায় এই বিস্ফোরণে ভেঙে পড়ল তৃণমূল নেতার গোটা বাড়ি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তৃণমূলের যে নেতার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তার নাম শেখ বদরুজা। এই তৃণমূল নেতা সদাইপুর থানা এলাকার রেঙুনিয়া গ্রামের বুথ সভাপতি। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, তৃনমূল নেতা বদরুজার মেয়ে হাইতুনেশা খাতুন সাহাপুর পঞ্চায়েতের প্রধান। আজ সকালে হঠাৎ বিস্ফোরণে ভেঙে পরে গোটা একটি পাকা বাড়ি।

তৃণমূল নেতার বাড়ির ভেতরে মজুত বোমা থেকেই এই বিস্ফোরণ বলে বিরোধীদের অভিযোগ। যদিও এখনও নিশ্চিত নয় ঘটনাটি মজুত বোমা থেকেই এমন ঘটনা, নাকি বাইরে থেকে বোমা মেরে কেউ এই বিস্ফোরণ ঘটিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিস। আরও পড়ুন- Kolkata: মৃত ভাইয়ের দেহ আঁকড়ে পড়ে রইলেন বোন, ফিরল রবিনসনকাণ্ডের স্মৃতি

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, বীরভূমের সাহাপুরের সদাইপুর থানা এলাকার রেঙুনিয়া গ্রামের বুথ সভাপতি সেখ বদরুজার বাড়িতে বৃহস্পতিবার সকালে বিশাল বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা।

(The above story first appeared on LatestLY on Aug 29, 2019 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).