West Bengal: হবু স্ত্রীকে ধর্ষণের পরে বিয়েতে না, নির্যাতিতাকে গর্ভপাত করিয়ে উধাও অভিযুক্ত

মডেলকে ধর্ষণের অভিযোগ উঠল বার ম্যানেজারের বিরুদ্ধে। লাগাতার ধর্ষণে সেই মডেল যখন অন্ত:সত্ত্বা তখন জোর করে গর্ভপাত করানো হল। সোমবার এনিয়ে অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন।

West Bengal: হবু স্ত্রীকে ধর্ষণের পরে বিয়েতে না, নির্যাতিতাকে গর্ভপাত করিয়ে উধাও অভিযুক্ত
Rape. (Photo Credits: Twitter)

কলকাতা, ১৭ নভেম্বর: মডেলকে ধর্ষণের অভিযোগ উঠল বার ম্যানেজারের বিরুদ্ধে। লাগাতার ধর্ষণে সেই মডেল যখন অন্ত:সত্ত্বা তখন জোর করে গর্ভপাত করানো হল। সোমবার এনিয়ে অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন। তবে ম্যানেজারকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার এক বারের। নির্যাতিতার জবানবন্দি অনুযায়ী, বছর দেড়ের আগে তাঁকে ইনস্টাগ্রাম থেকে আনফ্রেন্ড করে ওই বার ম্যানেজার। এই দুজনে সম্পর্কে জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। গত ২৯ নভেম্বর বিয়ের দিন ঠিক  হয়েছিল। তবে তার আগেই ম্যানেজার তরুণীর উপরে চড়াও হয়। তাঁকে ধর্ষণ করে। এর জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নির্যাতিতা তরুণী। আরও পড়ুন- Azeem Rafiq Racism Row: ইংল্যান্ডের এই ক্রিকেট ক্লাব ‘অমানবিক’, কান্নায় ভেঙে পড়লেন জাতি বিদ্বেষের শিকার আজীম রফিক

সংবাদ সংস্থা ইন্ডিযান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, গত আগস্টে একদিন অভিযুক্ত নিজে থেকে তরুণীকে ফোন করে একটি ফাঁকা বাড়িতে ডেকে পাঠায়। বলে বিয়ে নিয়ে আলোচনা করার আছে। সেখানেই তরুণীর উপরে অত্যাচার চালায়। গর্ভপাত করাতে বলে ও নির্যাতিতাকে বিয়ে যে করবে না, তাও জানিয়ে দেয়। এদিকে দুই পরিবারের তরফে বিয়ের দিন ঠিক করে কেনাকাটাও সারা হয়ে যায়।

(The above story first appeared on LatestLY on Nov 17, 2021 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).