Kolkata: বেহালায় এক সদ্যোজাতর নাম রাখা হল 'করোনাস'
বেহালায় (Behela) এক সদ্যোজাতর নাম রাখা হল 'করোনাস' (Coronas)। নিউজ ১৮ বাংলার খবর খবর অনুযায়ী, শিখা মণ্ডল নামে এক মহিলা পুত্র সন্তান প্রসব করেন। যে চিকিৎসক সন্তান প্রসব করান তিনিই এই নাম রাখেন। ঠাকুরপুকুর (Thakurpukur) কবরডাঙা অঞ্চলের বাসিন্দা শিখা দেবী। বৃহস্পতিবার প্রসব যন্ত্রনা ওঠায় শিখা দেবীকে নিয়ে সমস্যায় পড়েন স্বামী গৌর মণ্ডল। লকডাউন চলায় কোনওভাবেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাবার উপায় পাচ্ছিলেন না। এরমধ্যেই শিখা দেবী অনুভব করেন সন্তানের কোনও নড়াচড়া হচ্ছে না। এই ঘটনায় আরও ভয় পেয়ে যায় মণ্ডল পরিবার। এক বন্ধুর থেকে ডাক্তার কৌশিক রায়চৌধুরীর ফোন নম্বর পান গৌর মণ্ডল। বেহালা পর্ণশ্রী অঞ্চলে বাড়ি ওই চিকিৎসকের। একটা অটো জোগাড় করে গৌরবাবু স্ত্রীকে নিয়ে যান ডাক্তারের কাছে। শিখা মণ্ডলকে পরীক্ষা করার পর ডাক্তার কৌশিক রায়চৌধুরী বুঝতে পারেন অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন। নাহলে সন্তানটিকে বাচাঁনোর মুশকিল হবে। কারণ হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। কিন্তু অপারেশন থিয়েটার কোথায় মিলবে। পেশায় গাড়িচালক গৌরবাবুর আর্থিক সামর্থ্য সেরকম নেই। কোনও নার্সিংহোমে ভর্তি করানোর মতো আর্থিক অবস্থা নেই। ফলে উপায়?
কলকাতা, ১১ এপ্রিল: বেহালায় (Behela) এক সদ্যোজাতর নাম রাখা হল 'করোনাস' (Coronas)। নিউজ ১৮ বাংলার খবর খবর অনুযায়ী, শিখা মণ্ডল নামে এক মহিলা পুত্র সন্তান প্রসব করেন। যে চিকিৎসক সন্তান প্রসব করান তিনিই এই নাম রাখেন। ঠাকুরপুকুর (Thakurpukur) কবরডাঙা অঞ্চলের বাসিন্দা শিখা দেবী। বৃহস্পতিবার প্রসব যন্ত্রনা ওঠায় শিখা দেবীকে নিয়ে সমস্যায় পড়েন স্বামী গৌর মণ্ডল। লকডাউন চলায় কোনওভাবেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাবার উপায় পাচ্ছিলেন না। এরমধ্যেই শিখা দেবী অনুভব করেন সন্তানের কোনও নড়াচড়া হচ্ছে না। এই ঘটনায় আরও ভয় পেয়ে যায় মণ্ডল পরিবার। এক বন্ধুর থেকে ডাক্তার কৌশিক রায়চৌধুরীর ফোন নম্বর পান গৌর মণ্ডল। বেহালা পর্ণশ্রী অঞ্চলে বাড়ি ওই চিকিৎসকের। একটা অটো জোগাড় করে গৌরবাবু স্ত্রীকে নিয়ে যান ডাক্তারের কাছে। শিখা মণ্ডলকে পরীক্ষা করার পর ডাক্তার কৌশিক রায়চৌধুরী বুঝতে পারেন অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন। নাহলে সন্তানটিকে বাচাঁনোর মুশকিল হবে। কারণ হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। কিন্তু অপারেশন থিয়েটার কোথায় মিলবে। পেশায় গাড়িচালক গৌরবাবুর আর্থিক সামর্থ্য সেরকম নেই। কোনও নার্সিংহোমে ভর্তি করানোর মতো আর্থিক অবস্থা নেই। ফলে উপায়?
এই পরিস্থিতি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন ডাক্তার কৌশিক রায়চৌধুরী। তিনি খোঁজ করতে শুরু করেন বেহালা অঞ্চলে কোনও নার্সিংহোম পাওয়া যায় কিনা। এক বন্ধুর মাধ্যমে শকুন্তলা মেটারনিটি নার্সিংহোমের খবর পান। কৌশিক বাবু নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করেন। তবে এখানেও সমস্যা দেখা দেয়। লকডাউন ডাক্তারবাবুর গাড়ি চালক না থাকায় চিন্তা বাড়তে থাকে। শিখা মণ্ডলের স্বামী গৌর মণ্ডল পেশায় গাড়িচালক হওয়ায় তিনি নিজেই গাড়ি চালানোর দায়িত্ব নেন। ডাক্তার কৌশিক রায়চৌধুরীর গাড়িতে শিখা মণ্ডলকে নার্সিংহোমে নিয়ে ভর্তি করানো হয়। ৭ এপ্রিল রাত আটটায় ভর্তি হয়। অস্ত্রোপচার করেন কৌশিক রায়চৌধুরী। রাত ৮টা ৪৯ একটি পুত্র সন্তানের জন্ম দেন শিখাদেবী। কৌশিকবাবুই সন্তানের নাম রাখেন করোনাস। আরও পড়ুন: Coronavirus Lockdown: লকডাউনে সমস্যায়, পুলিশ আধিকারিকের উদ্যোগে অটিস্টিক শিশুর জন্য ২০ লিটার উটের দুধ পৌঁছে দিল রেল
কৌশিক রায়চৌধুরী বলেন, "করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে। তার মধ্যেই অনেক প্রতিকূলতাকে দূর করে এই সন্তানের জন্ম। করোনাকে জয় করে যার জন্ম তার নামই করোনাস। তবে একটা জিনিস বলে রাখা ভালো মা ও সন্তানের কোনও করোনা সংক্রমণ নেই। আসলে পরিস্থিতির বিচারে এই এই নামকরণ। মা এবং সন্তান দুজনেই ভালো আছেন। রবিবার সকালে নার্সিংহোম থেকে ছাড়া হবে।" তিনি আরও বলেন, "গত বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার না হলে সন্তানটিকে বাঁচানো সম্ভব হতো না। হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। আসলে মায়ের নাড়ি সন্তানের গলায় জড়িয়ে যাওয়ায় এই সমস্যা হয়। তবে আমি কৃতজ্ঞ নার্সিংহোমের কাছে। নার্সিংহোমের সঙ্গে যুক্ত না থাকলেও যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা ভাবা যায় না। একজন মায়ের কোলে সন্তানকে তুলে দিতে পেরেছি। আমরা সবাই খুশি।"
(The above story first appeared on LatestLY on Apr 11, 2020 09:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

