Wax Statue Of Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি তৈরি করলেন সুশান্ত রায়

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মোমের মূর্তি ( wax statue) তৈরি হল আসানসোলে। গতকাল মহালয়ার দিন আসানসোল (Asansol) মিউজিয়ামে হল উদ্বোধন। মূর্তিটি তৈরি করেছেন আরও এক সুশান্ত, তবে তাঁর পদবী রায়। সুশান্ত সিং রাজপুতের অন্ধ ভক্ত আসানসোলের সুশান্ত রায় (Susanta Ray)। চেনা ব্লু ডেনিম শার্ট আর ব্ল্যাক জিনসে দাঁড়িয়ে আছেন সুশান্ত। আর সেই মূর্তি দেখে বোঝার যো নেই যে এটি আসল না নকল। মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। ইতিমধ্যেই মূর্তির ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।

Wax Statue Of Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি তৈরি করলেন সুশান্ত রায়
সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি (Photo: ANI)

আসানসোল, ১৮ সেপ্টেম্বর: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মোমের মূর্তি ( wax statue) তৈরি হল আসানসোলে। গতকাল মহালয়ার দিন আসানসোল (Asansol) মিউজিয়ামে হল উদ্বোধন। মূর্তিটি তৈরি করেছেন আরও এক সুশান্ত, তবে তাঁর পদবী রায়। সুশান্ত সিং রাজপুতের অন্ধ ভক্ত আসানসোলের সুশান্ত রায় (Susanta Ray)। চেনা ব্লু ডেনিম শার্ট আর ব্ল্যাক জিনসে দাঁড়িয়ে আছেন সুশান্ত। আর সেই মূর্তি দেখে বোঝার যো নেই যে এটি আসল না নকল। মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। ইতিমধ্যেই মূর্তির ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।

শিল্পী সুশান্ত রায় বলেন, "আমি তাঁকে অনেক পছন্দ করতাম, দুঃখের বিষয় যে তিনি মারা গেছেন। আমি এই মূর্তিটি আমার মিউজিয়ামের জন্য তৈরি করেছি। তবে তাঁর পরিবার যদি মূর্তির জন্য অনুরোধ করে তবে আমি একটি নতুন তৈরি করব।"  আরও পড়ুন: Sharbari Dutta Dies Of Stroke: প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত, শৌচাগার থেকে দেহ উদ্ধার

সুশান্তবাবুর সংগ্রহশালায় রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহালি সহ অন্য বিখ্যাত ব্যক্তিদের মূর্তি। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে তাঁকে উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্তবাবু।

(The above story first appeared on LatestLY on Sep 18, 2020 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).