Anubrata Mandal Returns Home: হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে অনুব্রত, জিজ্ঞাসাবাদের তারিখ ঠিক করছে সিবিআই
এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে ছুটি পেয়ে চিনার পার্কের (Chinar Park) বাড়িতে ফিরেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal )। কেষ্টর বাড়ি খবর কানে যেতেই নড়েচড়ে বসেছে সিবিআই (CBI)। গোরু পাচার এবং কয়লা পাচারের মামলার তদন্তকারীর এবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। সূত্রের খবর, কবে অনুব্রতকে নিজাম প্যালেসে ডাকা হবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সিবিআইয়ের অন্দরে। পাকস্থলী ও ফুসফুস সংক্রান্ত অসুস্থতা নিয়ে অনুব্রত ১৭ দিন এসএসকেএম হাসপাতালে হাসপাতালে ছিলেন।
কলকাতা, ২৩ এপ্রিল: এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে ছুটি পেয়ে চিনার পার্কের (Chinar Park) বাড়িতে ফিরেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal )। কেষ্টর বাড়ি খবর কানে যেতেই নড়েচড়ে বসেছে সিবিআই (CBI)। গোরু পাচার এবং কয়লা পাচারের মামলার তদন্তকারীর এবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। সূত্রের খবর, কবে অনুব্রতকে নিজাম প্যালেসে ডাকা হবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সিবিআইয়ের অন্দরে। পাকস্থলী ও ফুসফুস সংক্রান্ত অসুস্থতা নিয়ে অনুব্রত ১৭ দিন এসএসকেএম হাসপাতালে হাসপাতালে ছিলেন।
অনুব্রততে জেরার বিষয়ে দিল্লির শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন কলকাতা কর্মরত আধিকারিকরা। এবার আটঘাট বেঁধে নামতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা। জানা গিয়েছে যে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা অনুব্রতকে অফিসে ডাকতে পারেন অথবা তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আরও পড়ুন: Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গেও সারতে পারেন বৈঠক
জানা গিয়েছে, চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন অনুব্রতকে। চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যেতে বলেছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই বাগুইহাটি থানার পক্ষ থেকে চিনার পার্কে অনুব্রত মণ্ডলের ফ্ল্যাটের বাইরে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। অনুব্রতর আইনজীবী জানিয়েছেন যে তাঁর মক্কেল হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সিবিআই অফিসারদের সবকিছু আপডেট করা হয়েছে। এখন এই বিষয়ে তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সিবিআই-র উপর নির্ভর করছে।
(The above story first appeared on LatestLY on Apr 23, 2022 01:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

