Amit Shah: শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন অমিত শাহ, জোর গুঞ্জন
শুভেন্দু অদিকারীকে সঙ্গে নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ য়েতে পারেন বলে খবর। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
কলকাতা, ৫ মে: শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে যেতে পারেন অমিত শাহ (Amit Shah)। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েই সৌরভের বাড়িতে যে পারেন বিজেপির শাহ। শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বপন দাশগুপ্তও অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে খবর।
সৌরভের বাড়িতে শাহ সফর নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে চর্চা শুরু হলে, মুখ খোলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Heatwave: তাপপ্রবাহ থেকে বাঁচতে কী পদক্ষেপ, ইউরোপ থেকে ফিরেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
সৌরভ গঙ্গোপাধ্যায় যখন নবান্নে যান, সেই সময় মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে গল্প করেন বলে জানান। যা নিয়ে জল্পনা শুরু হতে না হতেই এবার অমিত শাহের সৌরভের বাড়িতে যাওয়ার খবর নিয়ে ফের আর এক দফা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত এর আগেও একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়।
(The above story first appeared on LatestLY on May 05, 2022 06:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

