WB Assembly Elections 2021: ভোটের দিন ফের রাজ্যে নরেন্দ্র মোদি, আজ জোড়া সভা

চলতি বিধানসভা নির্বাচনে (WB Assembly Elections 2021) যেনতেন প্রকারেণ পশ্চিমবঙ্গে গেরুয়াঝড়ে বাকিদের উড়িয়ে দিতে হবে। এটাই বিজেপির একমাত্র লক্ষ্য।

WB Assembly Elections 2021: ভোটের দিন ফের রাজ্যে নরেন্দ্র মোদি, আজ জোড়া সভা
নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

পশ্চিমবঙ্গ, ১৭ এপ্রিল: চলতি বিধানসভা নির্বাচনে (WB Assembly Elections 2021) যেনতেন প্রকারেণ পশ্চিমবঙ্গে গেরুয়াঝড়ে বাকিদের উড়িয়ে দিতে হবে। এটাই বিজেপির একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যমাত্রাকে কাজে লাগাতে ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই একের পর এক রাজনৈতিক সভা করে চলেছেন নরেন্দ্র মোদি। ভোট উপলক্ষে তিনি যেভাবে পশ্চিমবঙ্গে আসছেন তা গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। রাজ্য বিজেপির সফরসূচি অনুযায়ী ২০২১-এর বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির মোট ২২টি জনসভা করার কথা। সবমিলিয়ে নবান্নের দখল পেতে রাজ্যবিজেপির থেকেও বেশি মরিয়া নরেন্দ্র মোদি। অন্যদিকে জেপি নাড্ডা, অমিত শাহ এঁরাও রোড সো ও রাজনৈতিক সমাবেশ মিলিয়ে শখানেকের টার্গেট সামনে রেখে এগোচ্ছেন। আরও পড়ুন-West Bengal Weather Update: পঞ্চমদফা ভোটের দিনেই রাজ্যে কালবৈশাখী, বৃষ্টিতে ভিজবে ২ বঙ্গ

আজ পঞ্চমদফা ভোট উপলক্ষে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। দুটি জনসভা করবেন। শনিবার প্রথম সভাটি রয়েছে আসানসোলে এবং পরেরটি গঙ্গারামপুরে। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের দিন বাংলাদেশ সফরে ছিলেন মোদি। এর পরে দ্বিতীয় থেকে পঞ্চম, প্রতি দফার ভোটগ্রহণের দিনেই ২টি করে সভা করেছেন। তবে নীলবাড়ি দখলের লক্ষ্যে মোদীর বাংলা সফর শুরু হয় ফেব্রুয়ারিতেই। আর সেই থেকে হিসাব বলছে শনিবার তাঁর দ্বাদশ ভোট-সফর। শনিবার পর্যন্ত এই এক ডজন সফরে মোট ১৮টি সমাবেশ করেছেন মোদি। আগামী ২১ এপ্রিল মালদা ও মুর্শিদাবাদে জনসভা তাঁর। ভোট বাংলায় মোদির শেষ সফর ২৪ এপ্রিল। সেদিন তিনি কথা কলকাতা ও বোলপুরে জনসভা করবেন, এমনটাই পূর্ব নির্ধারিত।

(The above story first appeared on LatestLY on Apr 17, 2021 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).