Neel Bhattacharya And Trina Saha joins TMC: তৃণমূলে যোগ দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা

তৃণমূলে যোগ দিলেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা ( তৃণা সাহা)। আজ তৃণমূল ভবনে পার্থ চট্টাপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ফেব্রুয়ারিতেই বিয়ে করেন নীল এবং তৃণা। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Neel Bhattacharya And Trina Saha joins TMC: তৃণমূলে যোগ দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা
তৃণমূলে যোগ দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা (Photo; Twitter)

কলকাতা, ২০ মার্চ: তৃণমূলে যোগ দিলেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা ( তৃণা সাহা)। আজ তৃণমূল ভবনে পার্থ চট্টাপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলরে যোগ দিলেন প্রযোজক অঙ্কিতও। ফেব্রুয়ারিতেই বিয়ে করেন নীল এবং তৃণা। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Actress Sayantika Banerjee)। তাঁকে দলে যোগদান করান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ব্র্যাত্য বসু। নির্বাচনে তাঁকে প্রার্থীও করেছে রাজ্যের শাসকদল। আরও পড়ুন: WB Assembly Elections 2021: ‘ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, ২৭ তারিখে প্রথম গোলটা আপনারাই মারবেন,’ হলদিয়ায় মমতা

সায়ন্তিকার আগে আজ তৃণমূলে যোগ দেন মির্জাপুর সিটি কলেজের প্রিন্সিপাল সন্দীপ কুমার পাল। কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনত্রী জুন মালিয়া ও সায়নী ঘোষ।

(The above story first appeared on LatestLY on Mar 20, 2021 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).