Abhishek Banerjee on CBI Raid: 'যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে', স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে টুইট অভিষেক ব্যানার্জির

আজ দুপুরে কয়লাপাচারকাণ্ডের তদন্তে সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়ি যায় সিবিআই। স্ত্রী ঋতুজা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস দেয়। স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে টুইট করেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, 'আজ দুপুর ২ টোয় আমার স্ত্রীর নামে নোটিস দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’

Abhishek Banerjee on CBI Raid: 'যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে', স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে টুইট অভিষেক ব্যানার্জির
অভিষেক ব্যানার্জি (Picture Credits: Facebook)

কলকাতা, ২১ ফেব্রুয়ারি: আজ দুপুরে কয়লাপাচারকাণ্ডের তদন্তে সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) বাড়ি যায় সিবিআই (CBI)। স্ত্রী ঋতুজা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস দেয়। স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে টুইট করেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, 'আজ দুপুর ২ টোয় আমার স্ত্রীর নামে নোটিস দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’

অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ি 'শান্তিনিকেতন'-এ সিবিআইয়ের ৫ আধিকারিক সেখানে পৌঁছয়। রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের জন্য তাঁকে নোটিস দেওয়া হয় সিবিআই শান্তিনিকেতনে পৌঁছতেই বাড়িতে কেউ নেই বলে জানানো হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে ১৬০ ধারায় নোটিস জারি করা হয়। বাড়িতেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। তাঁর বিরুদ্ধে আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ রয়েছে বলে খবর সিবিআই সূত্রে। কয়লাকাণ্ডে সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে দাবি সিবিআইয় আধিকারিকদের। রুজিরা বাড়ি না থাকায় কোন সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলে জিজ্ঞাসা করা হয়। মিনিট দশেক পর সেখান থেকে চলে যায় সিবিআই। আরও পড়ুন, ইতালির গণসঙ্গীত ‘বেলা চাও’-র সুরে 'পিসি যাও'-কে হাতিয়ার করে নির্বাচনের প্রচার বিজেপির

এর আগে কয়লাকাণ্ডে অভিযুক্ত নিরুদ্দেশ লালার সম্পত্তি আগেই বাজেয়াপ্ত করা হয়েছে। কয়লাকাণ্ডে জড়িত একাধিক ব্যবসায়ীর নামও উঠে এসেছে। এবার সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়িতে তাঁর স্ত্রী রুজিরার খোঁজে আসে সিবিআই। বাড়িতে কেউ না থাকায় অপেক্ষা করছে সিবিআই আধিকারিকেরা। রুজিরাকে তলব করা হয়নি। তাঁকে নোটিস জারি করে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

(The above story first appeared on LatestLY on Feb 21, 2021 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).