Kolkata: আগামীকাল ফের ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল
আগামীকাল ফের ত্রিপুরা (Tripura) যাচ্ছে তৃণমূলের (TMC) এক প্রতিনিধি দল। দলের চার সাংসদ এবং মন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল ত্রিপুরা যাবেন। ত্রিপুরায় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে খোয়াই থানার পুলিশ। চার তৃণমূল নেতা ছাড়াও ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে।
কলকাতা, ১২ অগাস্ট: আগামীকাল ফের ত্রিপুরা (Tripura) যাচ্ছে তৃণমূলের (TMC) এক প্রতিনিধি দল। দলের চার সাংসদ এবং মন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল ত্রিপুরা যাবেন। ত্রিপুরায় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে খোয়াই থানার পুলিশ। চার তৃণমূল নেতা ছাড়াও ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে।
এছাডা়ও গ্রেফতার করা হয়েছে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর গাড়িচালক সুরজিত্ সূত্রধরকে। ধৃত ব্যক্তিকে তাঁদের দলীয় কর্মী বলেই দাবি করেছে তৃণমূল। গতকাল গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সুরজিত্কে গ্রেফতার করা হয়। বাহিনীর নেতৃত্বে ছিলেন আমবাসা থানার এসআই সুবীর সাহা। আরও পড়ুন: West Bengal: রাজ্যে বাড়ল বিধি নিষেধের মেয়াদ, লোকাল ট্রেন বন্ধ ৩০ অগাস্ট পর্যন্ত
ত্রিপুরার ঘটনার বিষয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের হাতে আইনশৃঙ্খলার ভার আছে, কিন্তু এটা এভাবে ব্যবহার করা উচিত নয়। অপরাধীরা রাস্তায় (ত্রিপুরায়) ঘুরছে। আমরা ত্রিপুরাতে জিতব। আমরা লড়াই করব এবং যদি বিজেপি ত্রিপুরায় নির্যাতন করে, আমরা দিল্লিতে প্রতিবাদ করব।"
(The above story first appeared on LatestLY on Aug 12, 2021 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

