Coronavirus In West Bengal: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিয়ালদা ট্রাফিক গার্ডের কনস্টেবলের

করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল শিয়ালদা ট্রাফিক গার্ডের (Sealdah Traffic Guard) কনস্টেবলের। কলকাতা মেডিকেল কলেজের ভেন্টিলেশনে ছিলেন ওই কনস্টেবল। করোনার সঙ্গে কিডনির সমস্যাও ছিল তাঁর। কলকাাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, মৃত কনস্টেবলের নাম দিলীপ সর্দার। শিয়ালদা ট্র্যাফিক গার্ডে কর্মরত ওই পুলিশ কনস্টেবল কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। দুদিন আগে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। কিন্তু, শনিবার চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মৃত্যু হল।

Coronavirus In West Bengal: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিয়ালদা ট্রাফিক গার্ডের কনস্টেবলের
দিলীপ সর্দার (Photo: Twitter)

কলকতা, ১৩ জুন: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল শিয়ালদা ট্রাফিক গার্ডের (Sealdah Traffic Guard) কনস্টেবলের। কলকাতা মেডিকেল কলেজের ভেন্টিলেশনে ছিলেন ওই কনস্টেবল। করোনার সঙ্গে কিডনির সমস্যাও ছিল তাঁর। কলকাাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, মৃত কনস্টেবলের নাম দিলীপ সর্দার। শিয়ালদা ট্র্যাফিক গার্ডে কর্মরত ওই পুলিশ কনস্টেবল কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। দুদিন আগে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। কিন্তু, শনিবার চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মৃত্যু হল।

এদিকে আজই যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ছাড়া পেলেন কলকাতা পুলিশের ৪০ জন কর্মী। তাঁরা পিটিএসে কর্মরত ছিলেন। আপাতত ১৪দিন তাঁদের বিশ্রামে থাকতে বলা হয়েছে। আরও পড়ুন: Kolkata: জুলাই মাসেও খুলছে না স্কুল, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা পুলিশ সোশাল মিডিয়ায় বলেছে, "আমাদের ৩৭ জন করোনা-আক্রান্ত সহকর্মী আজ চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরলেন। ওঁদের স্যালুট।" এছাড়া ৬ জুন কলকাতা পুলিশের আরেক কনস্টেবল সেবাস্তিয়ান খাকা করোনা আক্রান্ত হয়ে মারা যান। কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন তিনি। প্রয়াত কোভিড-যোদ্ধার স্মৃতির উদ্দেশ্যে আজ আয়োজিত হয় এক স্মরণসভা। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন নগরপাল অনুজ শর্মা সহ অন্যরা। প্রয়াত সেবাস্তিয়ানের পরিবারের হাতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে অন্তর্বতী সাহায্য হিসাবে এক লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী আরও দশ লাখ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হবে আগামী সপ্তাহে।

(The above story first appeared on LatestLY on Jun 13, 2020 07:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).