Uttar Pradesh Road Accident: উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাংলার ৫ শ্রমিক

শনিবার ভোরে উত্তর প্রদেশের (Uttar Pradesh) আওরাইয়ায় (Auraiya) পথ দুর্ঘটনায় (Road Accident) ২৪ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়। ২৪ জনের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে। মৃতদের মধ্যে ৫ জনের বাড়ি এ রাজ্য়ে। ৪ জন পুরুলিয়ার (Purulia) বাসিন্দা। একজন মুর্শিদাবাদের (Murshidabad)। পুরুলিয়ার দুই শ্রমিক মফস্বল থানা এলাকার ছররা, দুমদুমির বাসিন্দা বলে জানা গেছে। ৭ জন ঝাড়খণ্ডের বাসিন্দা। ২ জন বিহারের গয়ার বাসিন্দা। বাকি ৩ জন উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন আওরিয়ার জেলাশাসক। ৮ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

Uttar Pradesh Road Accident: উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাংলার ৫ শ্রমিক
উত্তপ্রদেশে দু'টি ট্রাকের সংঘর্ষে মৃত ২৪ জন পরিযায়ী শ্রমিক (Photo Credits: ANI)

কলকাতা, ১৬ মে: শনিবার ভোরে উত্তর প্রদেশের (Uttar Pradesh) আওরাইয়ায় (Auraiya) পথ দুর্ঘটনায় (Road Accident) ২৪ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়। ২৪ জনের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে। মৃতদের মধ্যে ৫ জনের বাড়ি এ রাজ্য়ে। ৪ জন পুরুলিয়ার (Purulia) বাসিন্দা। একজন মুর্শিদাবাদের (Murshidabad)। পুরুলিয়ার দুই শ্রমিক মফস্বল থানা এলাকার ছররা, দুমদুমির বাসিন্দা বলে জানা গেছে। ৭ জন ঝাড়খণ্ডের বাসিন্দা। ২ জন বিহারের গয়ার বাসিন্দা। বাকি ৩ জন উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন আওরিয়ার জেলাশাসক। ৮ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

শনিবার ভোরে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রাক মুখোমুখি ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি ট্রাকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঘটে ওই ভয়াবহ দুর্ঘটনা। লকডাউনের কারণে বেকার হয়ে পড়েছিলেন- তারা সকলেই নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিলেন। আওরাইয়ার চিফ মেডিকেল অফিসার (CMO) দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, "২৪ জন লোককে মৃত অবস্থায় আনা হয়েছিল, ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা রাজস্থান থেকে বিহার ও ঝাড়খণ্ড যাচ্ছিলেন। আরও পড়ুন: Uttar Pradesh Accident: উত্তরপ্রদেশে দু'টি ট্রাকের সংঘর্ষে মৃত ২৪ জন পরিযায়ী শ্রমিক, গুরুতর আহত বহু

পথ দুর্ঘনটায় মৃত শ্রমিকদের জন্য ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কয়েকজন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। উত্তরপ্রদেশের দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

(The above story first appeared on LatestLY on May 16, 2020 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).