Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৩৫ জন, মৃত্যু ১২ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত ৪৩৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৩৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৮ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১ জন। আজ ছাড়া পেয়েছেন ৪৬৮ জন। রাজ্যে সুস্থতার হার ৫৪.৯৭ শতাংশ।
কলকাতা, ১৮ জুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত ৪৩৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৩৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৮ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১ জন। আজ ছাড়া পেয়েছেন ৪৬৮ জন। রাজ্যে সুস্থতার হার ৫৪.৯৭ শতাংশ।
এদিকে মুম্বইয়ের ধারাবি বস্তির ছায়া এবার উত্তর কলকাতার (Kolkata) বাগবাজারের (Bagbazar) একটি বস্তিতে। এক সঙ্গে ১৬ জন করোনা (Coronavirus) আক্রান্তের খোঁজ মিলল বুধবার। মঙ্গলবার রাতে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট আসার পরেই আক্রান্ত ১৬ জনকে নিউ টাউনের কোয়ারান্টিন সেন্টারে পাঠানো হয়েছে। তাঁদের পরিবারের সদস্য আরও ২৬ জনকে পাঠানো হয়েছে হাওড়ার একটি কোয়ারান্টিন সেন্টারে। আরও পড়ুন: Coronavirus In Kolkata: বাগবাজারের বস্তিতে করোনা আক্রান্ত ১৬ জন
সূত্রের খবর, ওই বস্তির বাসিন্দাদের হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাগবাজার মহিলা কলেজের পাশের ওই বস্তিতে প্রায় এক হাজার বাসিন্দা থাকেন। এই মাসের শুরু থেকেই এই অঞ্চলে কমপক্ষে ৪৫ জন লোক জ্বরে আক্রান্ত হন। এরপর ৬ জুন তাঁদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল এবং পরীক্ষার রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই বিষয়ে জানান, আইসোলেশন ও স্যানিটাইজেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে
(The above story first appeared on LatestLY on Jun 18, 2020 08:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

