Murshidabad: মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৩, হাইকোর্টের নির্দেশে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী

দিনকয়েক ধরেই অশান্ত রয়েছে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকা। সাম্প্রদায়িক অশান্তির কারণে বেশ কয়েকজনই আহত হয়েছিলেন গতকাল।

Murshidabad: মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৩, হাইকোর্টের নির্দেশে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী

দিনকয়েক ধরেই অশান্ত রয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) বেশ কয়েকটি এলাকা। সাম্প্রদায়িক অশান্তির কারণে বেশ কয়েকজনই আহত হয়েছিলেন গতকাল। এরমধ্যে শনিবার গুলিবিদ্ধ হয়েছিল এক কিশোর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। সামশেরগঞ্জে একই পরিবারের দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। সূত্রের খবর, প্রথমে তাঁদের পেটানো হয়েছে। পরবর্তীকালে তাঁদের কুপিয়ে খুন করা হয়েছিল। এছাড়া গতকাল থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

এদিকে এই ঘটনার পর উত্তপ্ত এলাকাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশেষ করে জঙ্গিপুর, সুতির মতো স্পর্শকাতর এলাকাগুলিতে স্পেশাল বেঞ্চের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। আইনজীবী জানিয়েছে, এই ধরনের ঘটনার পর চোখ বন্ধ রাখা যায় না। চাইলে অন্য জায়গাতেও আইন শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে।

দেখুন পোস্ট

মুর্শিদাবাদ নিয়ে মন্তব্য রাজীব কুমারের

এদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আগেই জানিয়ে দিয়েছেন, যাঁরা অশান্তি ছড়াচ্ছে তাঁদের সঙ্গে কোনওরকম ভাবেই আপোশ করা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কড়া হাতে মোকাবিলা করতে চাইছে রাজ্যের পুলিশ প্রশাসন। সেই সঙ্গে গুজব যাঁরা রটাচ্ছে তাঁদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন রাজীব।

(The above story first appeared on LatestLY on Apr 12, 2025 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).