Coronavirus Update in Bengal: রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৩৬৩, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৮
রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা মোট ৮। এই মুহূ্র্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৬৩। কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ২১,০২২ জন। রাজ্যে হোম কোয়ারেন্টাইনে আছে এখনও ২৪,২৯৬ জন। যদিও কমবেশী ৬৮ হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া হয়েছে। রাজ্যে ৫২, ৬২২ জনের করোনা টেস্ট হয়েছে এখনও পর্যন্ত। সোমবার মোট টেস্ট হয়েছে প্রায় ৫০০০ জনের। করোনা আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছিলেন, মোট আক্রান্তের ২৮ শতাংশ ছাড়া পেয়েছেন ইতিমধ্যেই। মঙ্গলবার নবান্নে (Nabanna) এই তথ্যই দিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি (Alapan Bandyopadhyay)।
কলকাতা, ১২ মে: রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা মোট ৮। এই মুহূ্র্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৬৩। কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ২১,০২২ জন। রাজ্যে হোম কোয়ারেন্টাইনে আছে এখনও ২৪,২৯৬ জন। যদিও কমবেশী ৬৮ হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া হয়েছে। রাজ্যে ৫২, ৬২২ জনের করোনা টেস্ট হয়েছে এখনও পর্যন্ত। সোমবার মোট টেস্ট হয়েছে প্রায় ৫০০০ জনের। করোনা আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছিলেন, মোট আক্রান্তের ২৮ শতাংশ ছাড়া পেয়েছেন ইতিমধ্যেই। মঙ্গলবার নবান্নে (Nabanna) এই তথ্যই দিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি (Alapan Bandyopadhyay)।
সাংবাদিক সম্মেলনে আলাপন জানান, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১১০। এই মূহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,১৭৩ জন, যাদের মধ্যে ১,৩৬৩ এখনও চিকিৎসাধীন রয়েছে। আরও পড়ুন: Mamata Banerjee: ভিন রাজ্য থেকে আরও ১০০ ট্রেন আসবে বাংলায়, দাবি মমতা ব্যানার্জির
অন্যদিকে, এদিন নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উচ্চবাচ্য করছেন না মমতা। এনিয়ে কিছুদিন এগেই সরগরম হয়ে উঠেছিল রাজনীতির মঞ্চ। সেই অভিযোগ নস্যাৎ করে মমতা ব্যানার্জি এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “ইতিমধ্যেই ৯টি ট্রেন পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে। ১টি আজই আসছে। আরও ১০০টি ট্রেনকে আমরা রাজ্যে আসার অনুমতি দিয়েছি। তবে সমস্ত কিছুই ধাপে ধাপে করতে হবে। কারণ যারা ফিরছেন তাদের সকলের স্বাস্থ্যপরীক্ষা করানো হচ্ছে এবং তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রায় ১ লাখ মানুষ রাজ্যে ফিরেছেন। তাই তাড়াহুড়ো না করে বাকি রাজ্যে থাকা মানুষদেরও আমরা ধীরে ধীরে ফিরিয়ে আনব।“ পরিকল্পনা ছাড়া লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার জেরে এমন সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করেন মমতা।
(The above story first appeared on LatestLY on May 12, 2020 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

