Sauraseni Maitra এর সঙ্গে নুসরতের প্রাক্তন নিখিলের সম্পর্ক? গুঞ্জন

সৌরসেনী মৈত্র এবং নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনকে ঘিরে একের পর এক গুঞ্জন শুরু হলেও, এ বিষয়ে তাঁরা কোনও মন্তব্য করেননি। পাশাপাশি অভিনেত্রী রাইমা সেন এবং ত্রিধার সঙ্গে নাম জড়ালে নিখিল যেমন তাঁদের ভাল বন্ধু বলে দাবি করেন, এবারও কি তাই করবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

অভিনেত্রী সৌরসেনী মৈত্রর সঙ্গে লন্ডনে দেখা যাচ্ছে নিখিল জৈনকে? এমনই একটি খবরে জল্পনা ছড়াতে শুরু করেছে টলিউডে। সৌরসেনী মৈত্র বেশ কিছুদিন ধরে লন্ডনে রয়েছেন শ্যুটের জন্য। সৌরসেনী লন্ডনে যাওয়ার পর সেখানে নিখিল জৈনও নাকি পৌঁছে গিয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement