Flamethrowing Dog: বড় অগ্নিকাণ্ড নেভাতে পারা রোবট কুকুর মিলছে বাজারে, জানেন কত দাম

অগ্নিকাণ্ডের সমস্যা দুনিয়ার সর্বত্র। আগুন লেগে গেলে সেটা নেভানোটা সব সময়ই চ্যালেঞ্জের। দমকল কর্মীরা সাধ্যমত চেষ্টা করলেও এমন অনেক অগ্নিকাণ্ড থাকে যেটা মানুষের পক্ষে নেভানো বেশ কঠিন হয়।

Flamethrowing Dog: বড় অগ্নিকাণ্ড নেভাতে পারা রোবট কুকুর মিলছে বাজারে, জানেন কত দাম
Robot Dog using in Hangzhou 2022 Asian Games. (Photo Credits:X)

অগ্নিকাণ্ডের সমস্যা দুনিয়ার সর্বত্র। আগুন লেগে গেলে সেটা নেভানোটা সব সময়ই চ্যালেঞ্জের। দমকল কর্মীরা সাধ্যমত চেষ্টা করলেও এমন অনেক অগ্নিকাণ্ড থাকে যেটা মানুষের পক্ষে নেভানো বেশ কঠিন হয়। আর মানুষের কাজ যেখানে আটকে যায় সেখানে রোবট কাজে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আগুন নেভাতে পারে এমন রোবট কুকুর বাজারে আনল। দমকল কর্মীরা যেসব জায়গায় গিয়ে আগুন নেভাতে পারবেন না, অনায়াসে সেখানে পৌঁছে কাজের কাজটা করে আসবে এই রোবট কুকুর।

সেই রোবট কুকুরের নাম রাখা হয়েছে 'থার্মোনাটোর'। সাধারণ মানুষ, বা কোনও কোম্পানি বা দেশের সরকার এই রোবট কুকুর ওহায়োর 'থ্রো ফ্লেম'নামের কোম্পানি থেকে সরাসরি কিনতে পারবেন। অনলাইনেও অর্ডার করা যাবে। বড় থেকে আরও বড় আগুন নেভানোর ক্ষমতা রাখা রোবট কুকুরের দাম রাখা হয়েছে ৯,৪২০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 08:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).