OnePlus Nord CE 5G: আত্মপ্রকাশ হল OnePlus Nord CE 5G; দাম শুরু ২২,৯৯৯ টাকা থেকে

আজ ১০ জুন লঞ্চ হল OnePlus Nord CE 5G। মধ্যবিত্তের হাতের মুঠোয় মুঠোফোনকে নিয়ে আসতে কম দামে এই প্রথম ফোন বের করল ওয়ানপ্লাস। 6GB+128GB ফোনের দাম ২২,৯৯৯। 8GB+128GB, OnePlus Nord CE 5G-র দাম ২৪,৯৯৯। 12GB+256GB দাম ২৭,৯৯৯ টাকা। সম্ভাবনা মতোই Snapdragon 750G চিপ থাকছে। ৬.৪৩ ইঞ্চি+AMOLED স্ক্রিনই দেওয়া হচ্ছে। এছাড়াও, ফুল এইচডি 90Hz স্ক্রিন।

OnePlus Nord CE 5G: আত্মপ্রকাশ হল OnePlus Nord CE 5G; দাম শুরু ২২,৯৯৯ টাকা থেকে
OnePlus Nord CE 5G, OnePlus TV U1S (Photo Credits: OnePlus India)

আজ ১০ জুন লঞ্চ হল OnePlus Nord CE 5G। মধ্যবিত্তের হাতের মুঠোয় মুঠোফোনকে নিয়ে আসতে কম দামে এই প্রথম ফোন বের করল ওয়ানপ্লাস। 6GB+128GB ফোনের দাম ২২,৯৯৯। 8GB+128GB, OnePlus Nord CE 5G-র দাম ২৪,৯৯৯। 12GB+256GB দাম ২৭,৯৯৯ টাকা। সম্ভাবনা মতোই Snapdragon 750G চিপ থাকছে। ৬.৪৩ ইঞ্চি+AMOLED স্ক্রিনই দেওয়া হচ্ছে। এছাড়াও, ফুল এইচডি 90Hz স্ক্রিন।

৮ জিবি RAM এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ হতে পারে। 4,500mAh ব্যাটারি সহ ৫জি ফোন। 30W চার্জার দিয়ে দ্রুত চার্জ হয়ে যাবে। মাত্র ৩০ মিনিটে শূন্য থেকে ৭০% চার্জ হয়ে যাবে। ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড রয়েছে। তিনটি ক্যামেরা রয়েছে যার মধ্যে 64MP প্রাইমারি ক্যামেরা। 16MP সেলফি ক্যামেরা। চওড়ায় 7.9mm। 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা যাবে। আরও পড়ুন, ব্যাটেলগ্রাউন্ডস ইন্ডিয়ায় নাম নথিভুক্তকরণের হিড়িক, ইতিমধ্যে নথিভুক্ত ২০ মিলিয়ন

১৬ জুন থেকে ভারতের বাজারে আসবে এই ফোন। গতবছর যে ফোনটি লঞ্চ করেছিল চিনা সংস্থা ওয়ানপ্লাস, তার থেকে অনেক কম দামে এই ফোন বিক্রি হতে চলেছে। মধ্যবিত্তের কথা ভেবেই কম দামে ফোন লঞ্চ করল ওয়ানপ্লাস। এর আগে প্রতিটি ফোনই বিক্রি হয়েছে বেশি দামে। আজই লঞ্চ হল OnePlus TV U1S হবে 4K রেজোলিউশন টিভিও।

(The above story first appeared on LatestLY on Jun 10, 2021 08:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).