Mi Turns 5 sale: রেডমি মোবাইল, MI টিভি আজ যেভাবে মাত্র পাঁচ টাকায় কিনতে পারবেন

ভারতে পাঁচ বছরে পা দিল চিনের বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি শাওমি। আর এই পাঁচ বছরের পূর্তি উপলক্ষ্যে চমকপ্রদ 'ফ্ল্য়াশ সেল'-র ব্যবস্থা করল শাওমি।

Mi Turns 5 sale: রেডমি মোবাইল, MI টিভি আজ যেভাবে মাত্র পাঁচ টাকায় কিনতে পারবেন
ফ্ল্যাশ সেলে মাত্র পাঁচ টাকায় MI ফোন! (FIle Photo)

মুম্বই, ২৩ জুলাই: ভারতে পাঁচ বছরে পা দিল চিনের বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি শাওমি (Xiaomi)। আর এই পাঁচ বছরের পূর্তি উপলক্ষ্যে চমকপ্রদ 'ফ্ল্য়াশ সেল'-র ব্যবস্থা করল শাওমি। পাঁচ বছরের পূর্তিতে মাত্র পাঁচ টাকার নাম মাত্র মূল্যে তাদের দারুণ সব প্রোডাক্ট দিচ্ছে শাওমি।

Mi Turns 5 sale-এর মাধ্যমে পাঁচ টাকায় কিনতে পারবেন Redmi Note 7 Pro স্মার্ট ফোন। ৩২ ইঞ্চির Mi এলইডি টিভি (4A PRO) ৫টাকা খরচ করলেই  আপনার বাড়িতে চলে যাবে। আরও পড়ুন-বিশ্বের সব থেকে ছোটও হালকা ক্যামেরা বাজারে আনল সনি, জানেন কত দাম

পাশাপাশি ব্যাপক ডিসকাউন্টের পর Redmi Y3-ও আজ দাম রাখা হয়েছে পাঁচ টাকা। MI লাগেজের দামও পাঁচ টাকা। এ যেন হরেক মাল পাঁচ টাকা, পাঁচ টাকা, পাঁচ টাকা..র মত ব্য়াপার। তবে যেহেতু ফ্ল্যাশ সেল তাই অফারটি পাওয়া খুব সহজ হবে না। একেবারে তক্কে তক্কে থেকে  কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করে দিতে হবে।

অনেকেই এই সুযোগের অপেক্ষায় থাকায় ভাগ্যের বিষয়টিও থাকছে। ২৩ জুলাই থেকে ২৫ জুলাই শাওমি-র পাঁচ বছর পূর্তির এই সেল চলবে। শুধুমাত্র MI-র অফিসিয়াল ওয়েবসাইটেই এই সেল চলবে। বিকেল চারটে ও সন্ধ্যা ৬টায় হবে এই ফ্ল্যাশ সেল। এই অফারের পাশাপাশি পাঁচ বছরের পূর্তিতে MI-র যে কোনও প্রোডাক্ট কেনার সময় SBI-র কার্ড ব্যবহারকারীরা ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন। EMI-পেমেন্টের ক্ষেত্রেও ৫ শতাংশ ছাড়ের অফার থাকচে। ফ্লাইট বুকিংয়ে ৫৫৫ টাকা ছাড়ও দেওয়া হচ্ছে। এক্সপ্রেস ডেলিভারির ব্যবস্থাও থাকছে।

গতকাল, ভারতের বাজারে লঞ্চ হয় শাওমির Redmi K20 এবং Redmi K20 Pro মোবাইল ফোন দুটি। ২২ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হল Redmi K20 এবং Redmi K20 Pro-র বিক্রি। স্টক থাকা পর্যন্ত চলবে বিক্রি। এদিকে, রিয়েল মি চলতি বছরের শেষের দিকে তারাও ৬৪ ,মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা স্মার্টফোন বাজারে নিয়ে আসবে।

(The above story first appeared on LatestLY on Jul 23, 2019 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).