ISL 2021-22: সাফল্যের স্বর্গ থেকে মহালজ্জার হারে রক্ষ্ম মাটিতে, মুম্বই সিটির কাছে পাঁচ গোলের লজ্জা হজম এটিকে মোহনবাগানের
দারুণভাবে ডার্বিতে জেতার পরের ম্যাচে মহালজ্জার হারের মুখে পড়ল এটিকে মোহনবাগান। আইএসএলে তাদের তৃতীয় ম্যাচে এটিক মোহনাবাগান ১-৫ গোলে হারাল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে।
দারুণভাবে ডার্বিতে জেতার পরের ম্যাচে মহালজ্জার হারের মুখে পড়ল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএলে (ISL 2021) তাদের তৃতীয় ম্যাচে এটিকে মোহনাবাগান ১-৫ গোলে হারাল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। টুর্নামেন্টের দুটো ম্যাচে দারুণ জয়ের পর সাফল্যের স্বর্গ থেকে, একবারে পাঁচ গোলে হারের রুক্ষ্ম মাটিতে পড়তে হল আন্তোনিও লোপেজ হাবাসের দলকে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের ৫২ মিনিটের মধ্যে ০-৫ পিছিয়ে ছিল এটিকে মোহনবাগান।
ম্যাচের ৪৬ মিনিট এটিকে মোহনবাগানের দীপক টাঙ্গারি লাল কার্ড দেখেন। ম্যাচের ৬০ মিনিটে ডেভিড উইলিয়ামস এটিকে মোহনবাগানের একমাত্র গোলটি করেন। মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিং দুটি গোল করেন। ইগর অ্যানগুলো ও মাউতাদা ফল একটি করে গোল করেন। আরও পড়ুন: ওমিক্রন ঝুঁকির মাঝে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে বড় কথা বললেন সৌরভ গাঙ্গুলি
দেখুন টুইট
A dominant performance from @MumbaiCityFC guarantees all 3 points, as they cruise past rivals @atkmohunbaganfc 💥🙌#ATKMBMCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/vzdXrS73p8
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2021
ম্যাচের ৪ মিনিট থেকে মুম্বইয়ের বিক্রমের প্রতাপ শুরু হয়। ৪ মিনিটে প্রথম গোলের পর ম্যাচের ২৫ মিনিটে মুম্বই সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন বিক্রম প্রতাপ সিং। এরপর ৩৮ মিনিটে তৃতীয় গোলটি করেন ইগর অ্যাঙ্গুলো।
(The above story first appeared on LatestLY on Dec 01, 2021 09:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

