Virender Sehwag's Son: বিজয় মার্চেন্ট ট্রফিতে দিল্লি দলে বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর
সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের ছেলের পর এবার আলোচনায় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর সেওয়াগ।
সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের ছেলের পর এবার আলোচনায় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর সেওয়াগ (Aaryavir Sehwag)। অনুর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে দিল্লির স্কোয়াডে দেখা গেল বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীরের নাম।
দিল্লির ক্লাব ক্রিকেটে দারুণ পারফম করে জুনিয়র স্তরে রাজ্যস্তরে জায়গা করে নিলেন। দিল্লির নির্বাচকরা ডানহাতি ব্যাটার আর্যবীর সেওয়াগের ফুটওয়ার্ক, টেকনিক দেখে খুশি হয়েই তাকে স্কোয়াডে জায়গা দিয়েছে বলে খবর। আরও পড়ুন-রঞ্জি ট্রফিতে এবার মহিলা আম্পয়ার
দেখুন টুইট
Virender Sehwag's son Aaryavir Sehwag is part of the Delhi squad in U16 Vijay Merchant Trophy 2022-23.
— CricketMAN2 (@ImTanujSingh) December 6, 2022
বিহারের বিরুদ্ধে ম্যাচে দিল্লি দলে ১৫তম সদস্য হিসেবে ছিল আর্যবীর। আগামী ১১ ডিসেম্বর বিজয় হাজারে ট্রফির পরবর্তী ম্যাচে দিল্লি খেলবে গুজরাটের বিরুদ্ধে।
(The above story first appeared on LatestLY on Dec 06, 2022 06:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

