Virat Kohli 45th ODI Century: একাই একশো বিরাটের ৪৫তম ওয়ানডে সেঞ্চুরি, সচিনের বিশ্বরেকর্ড আর চার পা দূরে, গুয়াহাটিতে ভারতের ৩৭৩
মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস বিরাট কোহলির। একেবারে নিজস্ব ভঙ্গিমায় লঙ্কান বোলারদের শাসন করে ওয়ানডে-তে তাঁর ৪৫তম সেঞ্চুরিটা করে ফেললেন বিরাট
মঙ্গলবার গুয়াহাটিতে (Guwahati) শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস বিরাট কোহলির (Virat Kohli)। একেবারে নিজস্ব ভঙ্গিমায় লঙ্কান বোলারদের শাসন করে ওয়ানডে-তে তাঁর ৪৫তম সেঞ্চুরিটা করে ফেললেন বিরাট। ওয়ানডে-তে সর্বাধিক সেঞ্চুরি থাকা সচিন তেন্ডুলকর (৪৯)-র থেকে আর মাত্র চার ধাপ দূরে দাঁড়িয়ে বিরাট। ৮৭ বলে ১১২ রান করলেন কোহলি। মারলেন একটা ওভার বাউন্ডারি, ১২টা বাউন্ডারি। অক্টোবরে দেশের মাটিতে বিশ্বকাপে নামার আগেই সচিনের ওয়ানডে সেঞ্চুরি বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাট মিলিয়ে কোহলির ৭৩টি সেঞ্চুরি হয়ে গেল।
ওয়ানডে ক্রিকেটে দেশের মাটিতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডের বিষয়ে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন কোহলি। সচিনের মতই কোহলিরও এখন দেশের মাটিতে ১৯টি ওয়ানডে সেঞ্চুরি করা হয়ে গেল। সেখানে ওয়ানডে-তে বিদেশের মাটিতে সচিনের আছে ৩০টি, সেখানে কোহলির এখন দেশের বাইরে আছে ২৬টি শতরান।
কোহলির সেঞ্চুরিতে কেকেআর-এর টুইট
New year, old Kohli! ?@imVkohli #INDvSL #ViratKohli pic.twitter.com/CtxnPFNlSe
— KolkataKnightRiders (@KKRiders) January 10, 2023
সচিন যেখানে তাঁর ৪৯টা ওয়ানডে সেঞ্চুরি করতে নিয়েছেন ৪২৪টা ইনিংস, সেখানে বিরাট মাত্র ২৫৭টা ইনিংসেই ৪৫টা ওয়ানডে সেঞ্চুরি করে ফেললেন।
গুয়াহাটিতে ম্যাচ শুরুর আগে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টুইট করেছিলেন, বিরাট সেঞ্চুরি করবেন, আর টিম ইন্ডিয়া ৪০০+রান করবে। শেষ অবধি বিরাট সেঞ্চুরি করলেন। আর নির্ধারিত ৫০ ওভারে ভারত ৭ উইকেটে করল ৩৭৩ রান। কোহলির সেঞ্চুরির পাশাপাশি দুটি অনবদ্য হাফ সেঞ্চুরি ইনিংস খেলেন দুই ওপেনার। অধিনায়ক রোহিত শর্মা করেন ৬৭ বলে ৮৩ রান, আর গিল ৬০ বলে ৭০ রানের ইনিংস খেলেন।
সেঞ্চুরির পর কী বললেন কোহলি, দেখুন ভিডিয়ো
Virat Kohli talking about his 73rd international Hundreds. pic.twitter.com/xfAqepyPw1
— CricketMAN2 (@ImTanujSingh) January 10, 2023
লোকেশ রাহুল ২৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে খেলা শ্রেয়স আইয়ার করেন ২৪ বলে ২৮ রান। আরও পড়ুন- হাফ সেঞ্চুরি ইনিংস প্রয়াত পোষ্য কুকুরকে উতসর্গ রোহিতের
দেখুন বিরাটের সেঞ্চুরি সেলিব্রেশন
Classy cold celebration from Virat Kohli pic.twitter.com/uJhNojEiMy
— leishaa ✨ (@katyxkohli17) January 10, 2023
ওয়ানডে ক্রিকেটে ২৫৭টা ইনিংস খেলে বিরাট করেছেন ১২ হাজার ৫৮৪ রান, ব্য়াটিং গড় ৫৭.৭২, স্ট্রাইক রেট ৯৩.২৫, সেঞ্চুরি ৪৫টা, হাফ সেঞ্চুরি ৬৪টা। ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়ে ভাল পরিসংখ্যান নিশ্চিতভাবেই আর কারও নেই।
(The above story first appeared on LatestLY on Jan 10, 2023 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

