Virat Kohli: তাঁর কেরিয়ারে কোন বোলারদের খেলতে সবচেয়ে সমস্যায় পড়ছেন, ফাঁস করলেন বিরাট কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক মাইলস্টোন গড়ে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বাইশ গজের খেলা অনেক বড় রেকর্ড ভেঙেছেন, গড়ছেন কোহলি (Kohli)।
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক মাইলস্টোন গড়ে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বাইশ গজের খেলা অনেক বড় রেকর্ড ভেঙেছেন, গড়ছেন কোহলি (Kohli)। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি (৫১) থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের তালিকায় তৃতীয় সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটার (২৭ হাজার ৪৮৩) কিংবা টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশীবার ডবল সেঞ্চুরি (৭)-র রেকর্ড আছে কোহলির। আধুনিক বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির মত সাফল্য আর কারও নেই। সেই কোহলিকে জিজ্ঞাসা করা হল তিনি তাঁর দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে কোন বোলারদের সামনে সমস্যা পড়েছেন বা কঠিন বলে মনে করেছেন।
টেস্টে কোন বোলারকে খেলা সবচেয়ে চ্যালেঞ্জের বললেন কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটে আলাদা আলাদা বোলারদের বাছলেন কোহলি। টেস্টে কোহলির মতে সবচেয়ে কঠিন হল ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের সামনে ব্যাট করা। পাঁচদিনের ক্রিকেটে তিতিনি যত বোলারদের মুখোমুখি হয়েছে, তাদের মধ্যে অ্যান্ডারসনকে সামলানোই সবচেয়ে চ্যালেঞ্জের বলে জানালেন বিরাট। টেস্টে ৭০৪টি উইকেটের মালিক অ্যান্ডারসন বারবার কোহলিকে সমস্যায় ফেলেছেন। ভারতের ব্যাটারদের পেস, সুইং বোলারদের কঠিন পিচে যে সমস্যা থাকে, তা কোহলির নেই। তাই অস্ট্রেলিয়ার কঠিন পিচে, দারুণ বোলারদের বিরুদ্ধে কোহলির অসাধারণ সব ইনিংস আছে। কিন্তু ইংল্যান্ডের অ্যান্ডারসনের বলে ২৫টি টেস্টে মোট ৭ বার আউট হন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কোহলির রেকর্ড বেশ ভাল- ৬টি সেঞ্চুরি সহ ৪৪ গড়ে ২১৭১ রান করেছেন।
অ্যান্ডারসন বারবার সমস্যায় ফেলেছেন কোহলিকে
ইংল্যান্ডের মাটিতেও ২টি সেঞ্চুরি আছে বিরাটের কিন্তু অ্যান্ডারসনের সামনে কিছু সময় কোহলিকে কিছুটা নড়বড়ে দেখিয়েছে। কোহলির সঙ্গে অ্যান্ডারসনের দ্বৈরথটা অনেকটা সচিনের সঙ্গে ম্যাকগ্রার তুলনা করা হত। টেস্টে কোহলিকে যেমন অ্যান্ডারসন ৭বার আউট করেন, তেমন সচিনকে মোট ৬বার আউট করেন ম্যাকগ্রা।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কঠিন বোলার কাকা বাছলেন কোহলি
ওয়ানডে ক্রিকেটে কোহলি সবচেয়ে কঠিন বোলার হিসেবে বেছে নিয়েছেন দুজনকে। পরিসংখ্যানের বিচারে ৫০ ওভারের ক্রিকেটে নি:সন্দেহে সর্বকালের সেরা কোহলি জানালেন, তিনি যত বোলারদের খেলেছেন এই ফর্ম্যাটে সবচেয়ে কঠিন হল শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ও ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ-কে। মালিঙ্গার ইয়ার্কার থেকে লাইন লেন্থ, এবং পেসের সামনে রান করা মোটেও সহজ নয় বলে কোহলি জানিয়েছেন। মালিঙ্গার সামনে কোহলির রেকর্ড অবশ্য ভাল। ২০টি ওয়ানডে-তে মালিঙ্গার বলে কোহলির স্ট্রাইক রেট ১০০-র বেশী, আউট হয়েছেন ২বার। সেখানে আদিল রশিদের বলে ওয়ানডে-তে কোহলি আউট হয়েছেন পাঁচবার। বিশ্বের তাবাড় তাবড় স্পিনারদের ওয়ানডে-তে একেবারে পাত্তা না দিলেও রশিদের সামনে কিছুটা গুঁটিয়ে যেতে দেকা গিয়েছে কোহলিকে।
টি-২০ ক্রিকেটে সবচেয়ে কঠিন বোলার কাকে বাছলেন কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট টি-২০-তে কোহলি সবার মধ্যে সেরা বোলারদের মধ্যে বাছলেন সুনীল নারিনকে। কেকেআর তথা ক্যারিবিয়ান বিষ্ময় স্পিনার নারিনের বল এখনও ঠিকমত বুঝতে পারেন না বলে জানিয়েছেন কোহলি। প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নারিনের বলে একবারও আউট না হলেও, আইপিএলে কেকেআর-এর স্পিনারের বলে দু'বার আউট হন কোহলি। আইপিএলে নারিনের বিরুদ্ধে আজ পর্যন্ত কোহলি ১২টি ইনিংসে মোট ১০০টি বল খেলেছেন, করেছেন ১১২ রান, আউট হয়েছেন দু'বার।
কোহলির মত কোন ফর্ম্যাটে কোন বোলারদের খেলা সবচেয়ে কঠিন:
টেস্টে: জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।।
ওয়ানডে: লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), আদিল রশিদ (ইংল্যান্ড)।।
টি-২০: সুনীল নারিন।।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

