T20 World Cup: লুঙ্গি নাচনের মাঝে সূর্য ঝড়, পারথে SKY-এর ৬৮, ভারতের ১৩৩

পারথে টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে অনবদ্য ব্যাটিং সূর্যকুমার যাদবের। প্রোটিয়া পেসারদের আগুনে স্পেল, দলের ভরাডুবির মাঝে অবিশ্বাস্য ইনিংস খেললেন সূর্য।

T20 World Cup: লুঙ্গি নাচনের মাঝে সূর্য ঝড়, পারথে SKY-এর ৬৮, ভারতের ১৩৩
Surya Kumar Yadav. (Photo Credits: Twitter)

পারথে টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং সূর্যকুমার যাদবের। ৪০ বলে ৬৮ রান করলেন সূর্য। ভারত নির্ধারিত ২০ ওভারে করল ১৩৩ রান। প্রোটিয়া পেসারদের আগুনে স্পেল, দলের ভরাডুবির মাঝে অবিশ্বাস্য ইনিংস খেললেন সূর্য। রবিবার পারথে টসে জিতে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়ার ৪৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে সূর্য ঝড়ে ভারত করে ।

লোকেশ রাহুল (৯), রোহিত শর্মা (১৫) থেকে বিরাট কোহলি (১২), হার্দিক পান্ডিয়া (২)-রা পুরোপুরি ব্যর্থ হন। অক্ষর প্যাটেলের পরিবর্তে খেলা দীপক হুডা শূন্য রানে আউট হন। এনগিদি লুঙ্গি ২৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। লুঙ্গির বলে আউট হন রাহুল, রোহিত, বিরাট ও হার্দিক। ওয়েন পার্নেল নেন দুটি উইকেট। আরও পড়ুন-ব্যাট ছেড়ে হাতে মাইক্রোফোন, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্যের ইনিংস শুরু মিতালি রাজের

দেখুন টুইট

এই ম্যাচে জিতলে সেমিফাইনালে ওঠা কার্য়ত নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার।

(The above story first appeared on LatestLY on Oct 30, 2022 06:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).