Mithali Raj: ব্যাট ছেড়ে হাতে মাইক্রোফোন, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্যের ইনিংস শুরু মিতালি রাজের
ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন।এ বার নতুন রূপে দেখা যাবে তাঁকে। ক্রিকেট মাঠে নয়, কমেন্ট্রি বক্সে দ্বিতীয় ইনিংস শুরু মিতালির
পারথে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার আগে চমক দিল মিডিয়া পার্টনার স্টার স্পোর্টস। আজকের খেলার ধারাবিবরণীর প্যানেলে সুনীল গাভাস্কার, হর্ষ ভোগলে, গৌতম গম্ভীর, হরভজন সিং দের পাশাপাশি দেখা যাবে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে। ২০২২ সালের জুন মাসে অবসর গ্রহণের পর আবার খেলার মাঠে ফিরলেন তিনি। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ৬টি বিশ্বকাপ খেলেছেন মিতালি। ২০০৫ এবং ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ ফাইনাল খেলে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার দেখার নিজের দ্বিতীয় ইনিংসে কেমন ব্যাট করেন তিনি। ভারতীয় সময় বিকাল ৪.৩০ টা থেকে দেখা যাবে খেলা।
We have a superstar addition to our panel for the #INDvSA clash. Welcome @M_Raj03!#BelieveInBlue | ICC Men's #T20WorldCup | Oct 30, 12 PM | Star Sports Network & Disney+Hotstar pic.twitter.com/ConF725p6I
— Star Sports (@StarSportsIndia) October 29, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 30, 2022 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

