Dharamshala: পিচ তৈরি নয়, ধর্মশালা থেকে সরল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট
ধর্মশালা থেকে সরল রোহিত শর্মাদের তৃতীয় টেস্ট ম্যাচ। নতুন করে মাঠ সংস্কারের পর হিমাচল প্রদেশের ধর্মশালায় আগামী পয়লা মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ।
জল্পনাই সত্যি হল। ধর্মশালা থেকে সরল রোহিত শর্মাদের তৃতীয় টেস্ট ম্যাচ। নতুন করে মাঠ সংস্কারের পর হিমাচল প্রদেশের ধর্মশালায় আগামী পয়লা মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ। ধর্মশালা থেকে সরে এবার কোথায় আয়োজিত হবে তৃতীয় টেস্ট, তা ক দিনের মধ্যেই জানানো হবে।
তৃতীয় টেস্ট আয়োজনের দৌড়ে আছে বিশাখাপত্তনাম, রাজকোট, পুণে এবং ইন্দোরের মধ্যে যে কোনও একটা জায়গায় হতে পারে। দৌড়ে এগিয়ে বিশাখাপত্তনাম ও রাজকোট।
আরও পড়ুন- সরাসরি দেখুন ভারত-পাকিস্তান মহিলাদের টি-২০ বিশ্বকাপের ম্যাচ
গত বছর ফেব্রুয়ারিতে শেষবার ধর্মশালায় শেষবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছিল। টি টোয়েন্টি ম্যাচে খেলেছিল ভারত-শ্রীলঙ্কা। তারপর থেকে নিষ্কাশন সহ মাঠের সংস্কার শুরু হয়। হিমাচলপ্রদেশ ক্রিকেট সংস্থার দাবি, টেস্ট আয়োজনের জন্য এখন তৈরি ধর্মশালার মাঠ। ২০১৬-১৭ বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে এই ধর্মশালাতেই চারদিনে হারিয়ে ভারত ২-১ সিরিজ জিতেছিল।
এদিকে, ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে হতে চলা চলতি বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। নাগপুরে রোহিত শর্মারা দুরন্ত খেলে বড় ব্যবধানে জেতায় কোটলায় টিকিটের চাহিদা তুঙ্গে। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু হবে ৯ মার্চ, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
(The above story first appeared on LatestLY on Feb 12, 2023 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

