Suresh Raina: রয়ের পরিবর্তে হার্দিকদের দলে আইপিএলে খেলছেন রায়না? জোর জল্পনা!

দু কোটি টাকায় বিক্রি হওয়ার পরেও আইপিএল থেকে ইংল্যান্ডের তারকা ব্যাটার জেসন রয় নিজেকে সরিয়ে নেন। রয়ের পরিবর্তে এবার গুজরাট টাইটন্সের হয়ে খেলতে দেখা যেতে পারে সুরেশ রায়নাকে।

Suresh Raina: রয়ের পরিবর্তে হার্দিকদের দলে আইপিএলে খেলছেন রায়না? জোর জল্পনা!
Suresh Raina. (Photo Credits: Twitter)

মুম্বই, ২ মার্চ: দু কোটি টাকায় বিক্রি হওয়ার পরেও আইপিএল থেকে ইংল্যান্ডের তারকা ব্যাটার জেসন রয় (Jason Roy) নিজেকে সরিয়ে নেন। রয়ের পরিবর্তে এবার গুজরাট টাইটন্সের হয়ে খেলতে দেখা যেতে পারে সুরেশ রায়না (Suresh Raina)-কে। যে রায়নাকে ক দিন আগে আইপিএলের মেগা নিলামে কিনতে দর হাঁকায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অথচ আইপিএলে রায়নার রেকর্ড ঈর্ষণীয়। যদিও একটা ঠিক আন্তর্জাতিক-ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়া রায়নাকে এই বয়েসে দলে নেওয়াটা বেশ ঝুঁকির হবে।

গতকাল থেকেই এমন জোর জল্পনা শুরু হয়েছে। হার্দিক পান্ডিয়ার দলে রায়নার খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দেখা যাচ্ছে। একটা পোস্টে তো এমনও দেখা যাচ্ছে রায়না গুজরাট টাইটন্সের জার্সি পরে আছেন। অবশ্য ফোটোশপের মাধ্যমে এসব সহজেই করা যায়। আরও পড়ুন: আর ৩৮ রান করলেই কিংবদন্তিদের এলিট ক্লাবে বিরাট কোহলি

দেখুন টুইট

গুজরাট টাইটন্সের পক্ষ থেকে রায়নাকে দলে নেওয়া বা রয়ের পরিবর্তে কাকে নেওয়া হতে পারে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। ধোনির সঙ্গেই চেন্নাই সুপার কিংসে রায়নার সফরটা ছিল রোমান্টিকতা আর নস্টালজিয়ার।

(The above story first appeared on LatestLY on Mar 02, 2022 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).