Sri Lanka vs Afghanistan Live Streaming: সুপার ফোরে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, দেখুন সরাসরি

আজ, শনিবার থেকে এশিয়া কাপে শুরু সুপার ফোর পর্বের খেলা। শারজায় আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার ফোর।

Sri Lanka vs Afghanistan Live Streaming: সুপার ফোরে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, দেখুন সরাসরি
। (Photo Credits: (Image Credit: AP/PTI Photo)

শারজা, ৩ সেপ্টেম্বর: আজ, শনিবার থেকে এশিয়া কাপে শুরু সুপার ফোর পর্বের খেলা। শারজায় আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার ফোর। গ্রুপ পর্ব থেকে চারটি দল যোগ্যতাঅর্জন করছে সুপার ফোর রাউন্ডে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাকে নিয়ে হতে চলা সুপার ফোর রাউন্ডে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। তারপর পয়েন্ট তালিকায় প্রথম দুটি দল ফাইনালে উঠবে।

আজ, শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফেভারিট হিসেবে নামছে আফগানিস্তান। এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১০৫ রানে অল আউট করে, সেই রান মাত্র ১০ ওভারেই তুলে নিয়েছিল আফগানরা। তারপর বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছেন রশিদ খান-রা। এবার তাদের সামনে চ্যালেঞ্জ প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠা। এবারের আফগান দলের ক্ষমতা আছে সেটা করে দেখানোর। তবে গ্রুপ লিগের ফর্মটা ধরে রাখতে হবে কাবুলিওয়ালার দেশের ক্রিকেটারদের।

অন্যদিকে, বাংলাদেশকে রুদ্ধশ্বাস ম্যাচে হারানোর পর শ্রীলঙ্কার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। গত সপ্তাহে গ্রুপের প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধে খারাপভাবে হারের স্মৃতিটা ভুলে, এদিন জয়ের জন্য ঝাঁপাতে চাইছে লঙ্কা ব্রিগেড। আরও পড়ুন-আইপিএলে যে দলের হেড কোচ হলেন লারা

এশিয়া কাপে সুপার ফোরে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ কবে, কখন আয়োজিত হবে?

আজ, শনিবার ৩ সেপ্টেম্বর, শারজা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে ম্যাচ?

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ। টস হবে ৭টায়।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

অনলাইনে খেলা কীভাবে দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

(The above story first appeared on LatestLY on Sep 03, 2022 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).