Shubman Gill: ODIতে ডবল সেঞ্চুরির সঙ্গে দু দুটো সেঞ্চুরি, জানুয়ারির সেরা শুবমন গিলই

২০২৩ সালের প্রথম মাসটা পুরোপুরি ভারতের তারকা ক্রিকেটার শুবমন গিলের ছিল। জানুয়ারিতে ওয়ানডে-তে ডবল সেঞ্চুরির পাশাপাশি দু'দুটো সেঞ্চুরি করেন গিল।

Shubman Gill: ODIতে ডবল সেঞ্চুরির সঙ্গে দু দুটো সেঞ্চুরি, জানুয়ারির সেরা শুবমন গিলই
Shubman Gill

২০২৩ সালের প্রথম মাসটা পুরোপুরি ভারতের তারকা ক্রিকেটার শুবমন গিলের ছিল। জানুয়ারিতে ওয়ানডে-তে ডবল সেঞ্চুরির পাশাপাশি দু'দুটো সেঞ্চুরি করেন গিল। গত ২১ জানুয়ারি হায়দরাবাদে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গিল করেন ২০৮ রান।

তার আগে ১৫ জানুয়ারি তিরুবন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে গিল করেন ১১৬ রান। এরপর ২৪ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরে তৃতীয় ওয়ানডে-তে গিল করেন ১১২ রান।

দেখুন টুইট

প্রত্যাশিতভাবেই আইসিসি-র বিচারে জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন গিল। গিলের সঙ্গে জানুয়ারির সেরা ক্রিকেটারের লড়াইয়ে ছিলেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ ও কিউই ব্যাটার ডেভন কনওয়ে। আরও পড়ুন-কেকেআর-এর প্রাক্তন অধিনায়কের অবসর

এর আগে ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি-আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

 

(The above story first appeared on LatestLY on Feb 13, 2023 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).