IND vs SRI 1st ODI: গুয়াহাটি ওয়ানডে-তে রোহিতের সঙ্গে ওপেন করবেন গিল, বাদ পড়ছেন যিনি

অসমের গুয়াহাটিতে কাল, মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নামছে ভারত। ম্যাচের আগের দিন অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন, গুয়াহাটিতে শুভমন গিলকে ওপেনার হিসেবে দেখা যাবে।

IND vs SRI 1st ODI: গুয়াহাটি ওয়ানডে-তে রোহিতের সঙ্গে ওপেন করবেন গিল, বাদ পড়ছেন যিনি
Shubman Gill। (Photo Credits: Getty Images)

গুয়াহাটি, ৯ জানুয়ারি: অসমের গুয়াহাটিতে কাল, মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নামছে ভারত। ম্যাচের আগের দিন অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন, গুয়াহাটিতে শুভমন গিলকে ওপেনার হিসেবে দেখা যাবে। অতীতে ওয়ানডে-তে গিল ভাল খেলায় তাঁকে সুযোগ দেওয়া হবে বলে জানান রোহিত।

অন্যদিকে, ইশান কিষাণের প্রশংসা করলেও তাঁকে প্রথম একাদশে রাখা হচ্ছেন না বলে রোহিত জানান। স্কোয়াডে রাখা হলেও সামনে কঠিন সূচির কথা মাথায় রেখে জশপ্রীত বুমরাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলানো হবে না।

আরও পড়ুন-ছিটকে গেলেন বুমরা

দেখুন টুইট

গুয়াহাটিতে ওপেন করবেন রোহিত, গিল। তিনে বিরাট কোহলি। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার)। অলরাউন্ডার হিসেব থাকছেন হার্দিক পান্ডিয়া। দুই স্পিনার হিসেবে খেলতে পারেন অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। দুই স্পেশালিস্ট পেসার হিসেবে মহম্মদ শামি, উমরন মালিক নাকি মহম্মদ সিরাজ না আশর্দীপ সিং, কে খেলবেন তা ঠিক হবে কাল সকালে।

গুয়াহাটিতে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, উমরন মালিক।

(The above story first appeared on LatestLY on Jan 09, 2023 07:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).