Shubman Gill: অধিনায়ক শুভমন গিলের অবিশ্বাস্য ২৬৯ রানের ইনিংস, এজবাস্টনে ৫৮৭ রানে অল আউট টিম ইন্ডিয়া
বার্মিংহ্য়াম টেস্টের দ্বিতীয় দিনের ২৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন ভারত অধিনায়ক শুভমন গিল। ৩৮৭ বলে ২৬৯ রানের ইনিংসে গিল ৩০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান, স্ট্রাইক রেট ৬৯.৫০। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বাধিক রানের নজির গড়লেন গিল।
Shubman Gill: এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ২৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন ভারত অধিনায়ক শুভমন গিল। গিলের নজির গড়া ইনিংসের সৌজন্যে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া করল ৫৮৭ রান। সিরিজে সমতা ফেরানোর সব দায়িত্ব এবার জশপ্রীত বুমরাহীন বোলিং ইউনিটের ওপর চলে গেল। ৩৮৭ বলে ২৬৯ রানের ইনিংসে গিল ৩০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান, স্ট্রাইক রেট ৬৯.৫০। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বাধিক রানের নজির গড়লেন গিল। ২৫ বছরের পঞ্জাবের ফাজিলকার তারকা ভাঙলেন বিরাট কোহলি (২৫৪ রান অপরাজিত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৯ সালে) -র রেকর্ড। সেই সঙ্গে ইংল্য়ান্ডের মাটিতে প্রথম ভারত অধিনায়ক হিসেবে ডবল সেঞ্চুরি হাঁকানোর নজিরও এদিন গড়লেন গিল। এদিন প্রথমে সপ্তম উইকেটে জাদেজার সঙ্গে ২০৩ রান, তারপর অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন ভারত অধিনায়ক। যখন মনে হচ্ছিল তিনি এবার ত্রিশতরান করে ফেললেন, তখনই ব্রিটিশ পেসার জোস টাঙের বলে আউট হন গিল।
৫ উইকেটে ২১১ থেকে টিম করল ৫৮৭
ভারত অধিনায়ক যখন ক্রিজে নেমেছিলেন তখন বার্মিংহ্য়াম টেস্টে টিম ইন্ডিয়ার রান ছিল ২ উইকেটে ৯৫, তারপর একটা সময় ৫ উইকেটে ২১১ রান হয়ে গিয়েছিল, গিল যখন আউট হলেন তখন টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৫৭৪। গিলের পাশাপাশি রবীন্দ্র জাদেজা ৮৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। ওয়াশিংটন সুন্দরও আট নম্বরে নেমে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। তার আগে ওপেনার যশস্বী জয়সওয়াল ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। করুণ নায়ার (৩১) ও ঋষভ পন্থ (২৫) সেট হয়ে আউট হয়ে যান। ইনিংসের শুরুতে আউট হয়েছিলেন কেএল রাহুল (২)।
গিলোটিনের নজির
A majestic knock from Shubman Gill at Edgbaston 👏#WTC27 | #ENGvIND ✍️: https://t.co/8QvEUTHP6p pic.twitter.com/je8K1u9bX0
— ICC (@ICC) July 3, 2025
টিম ইন্ডিয়ার দুরন্ত ব্য়াটিং
Innings Break!
A mighty batting display from #TeamIndia! 🙌 🙌
2⃣6⃣9⃣ for captain Shubman Gill
8⃣9⃣ for Ravindra Jadeja
8⃣7⃣ for Yashasvi Jaiswal
4⃣2⃣ for Washington Sundar
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND | @ShubmanGill | @imjadeja | @ybj_19 | @Sundarwashi5 pic.twitter.com/WkhwqLxXJB
— BCCI (@BCCI) July 3, 2025
গিলের নজিরের ছড়াছড়ি
SENA মানে ক্রিকেটের কুলীন চার দেশ- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া- এই চারটি দেশে এতদিন কোনও ভারত অধিনায়কের টেস্ট সেঞ্চুরি ছিল না। সেটাই এদিন করে দেখালেন গিল। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন- বিরাট কোহলি (৭বার, তার মধ্য়ে ৬টি দেশের মাটিতে, একটি ওয়েস্ট ইন্ডিজে)), মহেন্দ্র সিং ধোনি (২০১৩ সাল, ২২৪, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) ও মনসুর আলি খান পতৌদি (১৯৬৪, দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে)। টেস্টে গিলের এটি প্রথম ডবল সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে গিল ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন (হায়দরাবাদ, নিউ জিল্যান্ড, ২০৮)। টেস্ট এবং ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি এবং টি-২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি হাঁকানোর বিরল ক্লাবে ঢুকলেন গিল। রোহিত শর্মা ছাড়া এই নজির আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।
ইংল্যান্ডের ২০টি উইকেট তুলতে পারবেন কি সিরাজ-প্রসিধরা?
গতকাল, ম্যাচের প্রথম দিনের শেষে ১১৪ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক গিল। এরপর এদিন রবীন্দ্র জাদেজাকে নিয়ে অনবদ্য পার্টনারশিপ গড়েন ভারত অধিনায়ক। এখন প্রশ্ন জশপ্রীত বুমরা-হীন ভারতীয় বোলিং কি পারবে ইংল্যান্ডের কুড়িটি উইকেট তুলতে।
(The above story first appeared on LatestLY on Aug 17, 7030 05:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

