Ranji Trophy 2023: উনাদকটের আগুনে এবারও রঞ্জি ফাইনালে হার মনোজদের, বাংলাকে টানা শেষ তিনবারের মধ্যে দু বার চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

এবারও সেই ফাইনালে হার। ২০০৬, ২০০৭, ২০২০-র পর ২০২৩ রঞ্জি ট্রফির ফাইনালে হারল বাংলা। ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।

Ranji Trophy 2023: উনাদকটের আগুনে এবারও রঞ্জি ফাইনালে হার মনোজদের, বাংলাকে টানা শেষ তিনবারের মধ্যে দু বার চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র
Saurashtra captain Jaydev Unadkat won last Vijay Hazare Trophy and now Ranji trophy. (Photo Credits: Twitter)

এবারও সেই ফাইনালে হার। ২০০৬, ২০০৭, ২০২০-র পর ২০২৩ রঞ্জি ট্রফির ফাইনালে হারল বাংলা। ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র। ২০২০-র পর ২০২৩ রঞ্জি ফাইনালেও বাংলাকে উড়িয়ে দিল সৌরাষ্ট্র। শেষ তিনবারের মধ্যে রঞ্জিতে দু বার চ্যাম্পিয়ন হয়ে জয়দেব উনাদকটরা বোঝালেন তারা এখন ধারাবাহিকতার বিচারেও ভারতসেরা। রঞ্জির মত ওয়ানডে-র বিজয় হাজারেতেও উনাদকটের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র।  রবিবার সকালে জয়দেব উনাদকটের আগুনে স্পেলে ঝলসে গেলেন মনোজ তিওয়ারি-রা। চতুর্থ দিনে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪১ রানে। দিনের খেলার শুরুতেই রান আউট হয়ে যান শাহবাজ আহেমেদ।

এরপর বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (৬৮)-কে আউট করে বাংলার কফিন শেষ পেরেক পুতে দেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট। ঠিক তারপরে আউট হয়ে যান উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (২)-ও। নিশ্চিত হয়ে যায় বাংলার হার। শেষে দিকে ইশান পোড়েল ২২ রানের ইনিংস খেলে ইনিংস হারের লজ্জা বাঁচান। আরও পড়ুন-অশ্বিন-জাদেজার স্পিনের আক্রমণে ১১৩ রানে ধরাশয়ী অজিরা

এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪ রান তুলে নেয় সৌরাষ্ট্র। জয় গাভিলকে  দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৬ উইকেট সহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে ফাইনালে ম্যাচের সেরা হলেন উনাদকট। ঘরের মাঠে ফাইনালে খেলার সুযোগ পেয়েও দ্বিতীয়বার রঞ্জি জেতার স্বপ্নভঙ্গ হল বাংলার।

ফাইনালে স্কোরবোর্ড

বাংলা: ১৭৪, ২৪১

সৌরাষ্ট্র: ৪০৪, ১৪/১

সৌরাষ্ট্র ৯ উইকেটে জয়ী

ম্যাচের সেরা- জয়দেব উনাদকট (৩/৪৪, ৬/৮৫)

(The above story first appeared on LatestLY on Feb 19, 2023 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).