Sania Mirza-Shoaib Malik Row: আয়েষার জন্যই ঘর ভাঙছে সানিয়ার? শোয়েবের সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন পাক অভিনেত্রী
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি সেশনে সানিয়া, শোয়েবকে নিয়ে প্রশ্ন করা হয় আয়েষা ওমরকে। তিনি শোয়েব মালিককে বিয়ে করবেন কি না বলে প্রশ্ন করা হয় পাক অভিনেত্রীকে। যার উত্তরে আয়েষা বলেন, শোয়েব মালিক এবং সানিয়া মির্জার মধ্যে তিনি কখনওই প্রবেশ করবেন না। শোয়েব শুধুমাত্র তাঁর ভল বন্ধু।
ইসলামাবাদ, ২ ডিসেম্বর: পাকিস্তানি অভিনেত্রী আয়েষা ওমরের (Ayesha Omar) জন্য়ই নাকি ঘর ভাঙছে সানিয়া মির্জা (Sania Mirza), শোয়েব মালিকের। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জনে তোলপাড় পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি। এমনকী, শোয়েব, সানিয়ার নাকি বিচ্ছেদও হয়ে গিয়েছে। ঘোষণার অপেক্ষা মাত্র। পাক অভিনেত্রী আয়োষা ওমরের জন্যই শোয়েবের কাছ থেকে সানিয়া সরে যান বলে খবর মেলে। যা নিয়ে এবার মুখ খুললেন আয়েষা ওমর। শোয়েব মালিককে (Shoaib Malik )তিনি বিয়ে করছেন না। সানিয়া, শোয়েব স্বামী, স্ত্রী। তাই তাঁদেের সম্পর্ক ভেঙে সেখানে তিনি কখনওই প্রবেশ করবেন না বলে দাবি করেন আয়েষা।
আরও পড়ুন: Sania Mirza-Shoaib Malik: ডিভোর্সের জল্পনার মাঝে সানিয়ার জন্মদিনে বড় বার্তা শোয়েবের
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি সেশনে সানিয়া, শোয়েবকে নিয়ে প্রশ্ন করা হয় আয়েষা ওমরকে। তিনি শোয়েব মালিককে বিয়ে করবেন কি না বলে প্রশ্ন করা হয় পাক অভিনেত্রীকে। যার উত্তরে আয়েষা বলেন, শোয়েব মালিক এবং সানিয়া মির্জার মধ্যে তিনি কখনওই প্রবেশ করবেন না। শোয়েব শুধুমাত্র তাঁর ভল বন্ধু। পাশাপাশি শোয়েব মালিক এবং সানিয়া মির্জাকে তিনি সম্মান করেন বলেও জানান আয়েষা ওমর।
শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বিয়ের গুঞ্জন ছড়ালেও, দুই তারকাকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি এখনও পর্যন্ত।
(The above story first appeared on LatestLY on Dec 02, 2022 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

