Sandeep Lamichhane: রশিদ খানের রেকর্ড ভেঙে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি উইকেটের মালিক সন্দীপ লামিছানে

ধর্ষণের অভিযোগে বেশ কয়েক মাস জেল খাটার পর, জামিনে ছাড়া পেয়ে এখন দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলছেন

Sandeep Lamichhane. (Photo Credits: Twitter)

ধর্ষণের অভিযোগে বেশ কয়েক মাস জেল খাটার পর, জামিনে ছাড়া পেয়ে এখন দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলছেন। তার মাঝে নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে (Sandeep Lamichhane) বড় নজির গড়ে ফেললেন। নিজের কেরিয়ারের ৪২ তম ম্যাচে খেলতে নেমে ওয়ানডে ক্রিকেটে শততম উইকেটের নজির গড়লেন সন্দীপ।

শুক্রবার কীর্তিপুরে ওমানের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েন ২২ বছরের বিষ্ময় স্পিনার নেপালের তারকা ক্রিকেটার ভাঙলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান (৪৪ ম্যাচে শততম উইকেট)-এর নজির। তবে সন্দীপ এখনও পর্যন্ত কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলেননি।

দেখুন টুইট

তাঁর সব কটা উইকেটই এসেছে নেদারল্যান্ড, ইউএই, আমেরিকা, ওমান, স্কটল্যান্ড,পাপুয়া নিউ গিনি, নামিবিয়ার বিরুদ্ধে অ্যাসোসিয়েট দেশগুলির বিরুদ্ধে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement