Romario Shepherd: শেফার্ডের ১৪ বলে হাফ সেঞ্চুরিতে শেষ দু ওভারে ৫৪ রান তুলে বেঙ্গালুরুর ২১৩

১৯ তম ওভারে শেফার্ড নিলেন ৩৩ রান, আর ইনিংসের শেষ ওভারে ২১ রান।

Romario Shepherd: শেফার্ডের ১৪ বলে হাফ সেঞ্চুরিতে শেষ দু ওভারে ৫৪ রান তুলে বেঙ্গালুরুর ২১৩
Romario Shepherd. (Photo Credits: @imkevin149)

RCB বনাম CSK: এমএস ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ বেলায় সুনামি তুললেন আরসিবি-র ক্যারিবিয়ান ব্যাটার রোমারিও শেফার্ড (Romario Shepherd)। অবিশ্বাস্য সব শট খেলে দেড় কোটির শেফার্ড ১৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেললেন। আইপিএলের ইতিহাসে আরসিবি-র জার্সিতে এটাই সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরির নজির। ১৩ বলে আইপিএলে হাফ সেঞ্চুরির আছে রাজস্থানের যশস্বী জয়সওয়ালের। শেফার্ডের অবিশ্বাস্য ইনিংসের সৌজন্য়ে শেষ দু'ওভারে আরসিবি করল ৫৪ রান। ১৮ ওভারের শেষে আরসিবি-র স্কোর ছিল ৫ উইকেটে ১৫৯ রান। আর ২০ ওভারের শেষ বেঙ্গালুরুর দাঁড়াল ৫ উইকেটে ২১৩ রান।

১৯তম ওভারে শেফার্ড নিলেন ৩৩ রান, আর ইনিংসের শেষ ওভারে ২১ রান। গয়ানার ৩০ বছরের পেসার-অলরাউন্ডার ১৪ বলের ছোট্ট ইনিংসে মারলেন ৬টি ওভার বাউন্ডারি,৪টি বাউন্ডারি, স্ট্রাইক রেট ৩৭৮.৫৭। প্রসঙ্গত, দেড় কোটি টাকায় এবারের নিলামে শেফার্ডকে কিনেছিল আরসিবি।

শেফার্ডের বিস্ফোরণ

 

ক্যারিবিয়ানের এই বিস্ফোরণের আগে আরসিবি-র দুই ওপেনার বিরাট কোহলি ও জ্য়াকব বেথেল ঝড় তোলেন। ওপেনিং জুটি কোহলি-বেথেল ৫৫ বলে ৯৭ রান যোগ করেন। বেথেল ৩৩ বলে ৫৩ রান করে আউট হন। কোহলি ৩৩ বলে ৬২ রানের দারুণ ইনিংস খেলেন। ধোনিদের হারালেই চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। এরপরেও বিরাট কোহলিদের তিনটি ম্যাচ বাকি থাকবে। ফলে আজ জিতলেই নক আউটের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে বিরাটদের।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 09:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).