Laureus Award 2025: খেলার অস্কারে মনোনয়ন পেলেও শেষ অবধি পুরস্কার পেলেন না পন্থ, তাঁর বিভাগে পুরস্কৃত যিনি
খেলার দুনিয়ার পুরস্কার হিসেবে বিবেচিত 'লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫'-এ সেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার পেলেন সুইডিশ-মার্কিন পোলভল্টার মোন্দো দুপ্ল্যান্টিস (Mondo Duplantis)।
Laureus World Sports Awards 2025: খেলার দুনিয়ার পুরস্কার হিসেবে বিবেচিত 'লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫'-এ সেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার পেলেন সুইডিশ-মার্কিন পোলভল্টার মোন্দো দুপ্ল্যান্টিস গত বছর প্যারিস অলিম্পিকের পোলভল্টে নজির গড়ে সোনা জিতেছিলেন মোন্দো। টোকিও অলিম্পিকেও তিনি সোনা জিতেছিলেন। এ বছর মাদ্রিদে আয়োজিত Laureus Awards- খেলার অস্কার বছরের সেরা মহিলা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন কিংবদন্তি মার্কিন জিমন্যাস্ট সিমোনে বাইলস। প্যারিস অলিম্পিকে দুটি সোনা সহ মোট চারটি পদক জিতেছিলেন বাইলস।
বর্ষসেরা দল রিয়াল মাদ্রিদ
অলিম্পিকের ইতিহাসে বাইলসের মোট ৭টি সোনা সহ মোট ১১টি পদক আছে। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী রিয়াল মাদ্রিদ। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশী, মোট ১৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার নজির আছে রিয়াল মাদ্রিদের। এ বছর খেলার অস্কারে লাইফ টাইম অ্যাচিভেমেন্ট স্বীকৃতি দেওয়া কিংবদন্তি মার্কিন সার্ফার রবার্ট কেলি স্লেটার-কে। তিনি মোট ১১ বার বিশ্ব সার্ফ লিগে চ্যাম্পিয়ন হন। এবার লরিয়াসের মঞ্চে স্পোর্টস আইকনের সম্মানের পুরস্কারে ভূষিত করা হল কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদালকে।
পন্থের বিভাগে পুরস্কার পেলেন যিনি
Rebeca Andrade is the Laureus World Comeback of the Year Award winner 🏆#Laureus25 pic.twitter.com/M8AkXV0xCm
— Laureus (@LaureusSport) April 21, 2025
পেলেন না পন্থ
তবে গোটা ভারতের নজর ছিল লরিয়াস অ্যাওয়ার্ডের যে বিভাগের দিকে সেখানে হতাশই হতে হল। ভয়াবহ পথ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যেভাবে লড়াই করে ফের মাঠে এসেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার ঋষভ পন্থ, সেই কারণে তাঁকে খেলার অস্কারে 'কামব্যাক অফ দি ইয়ার'বিভাগে মনোনিত করা হয়েছিল। কিন্তু পন্থের মনোনিত বিভাগে পুরস্কার জিতলেন ব্রাজিলের কিংবদন্তি মহিলা আর্টিটিস্টিক জিমন্যাস্ট রেবেকা অ্যান্দ্রাদে (Rebeca Andrade)। বিশ্বের বিভিন্ন খেলাধুলোর ৬৯ জন কিংবদন্তি ক্রীড়াবীদ ভোটাভুটির মাধ্যমে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের বিভিন্ন বিভাগের সেরাদের বেছে নেন।
(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

