Ravi Shastri: সামি-সিরাজদের ইদের শুভেচ্ছায় কী মজার কথা লিখলেন কোচ রবি
একেবারে শাস্ত্রীয় কায়দায় তাঁর দুই পুরনো পেসার ছাত্রকে ইদের শুভেচ্ছা জানালেন ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ রবী শাস্ত্রী।
একেবারে শাস্ত্রীয় কায়দায় তাঁর দুই পুরনো পেসার ছাত্রকে ইদের শুভেচ্ছা জানালেন ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ রবী শাস্ত্রী (Ravi Shastri)। তাঁর কোচিংয়ে ভারতীয় দলে দুর্দান্ত খেলা দুই পেসার মহম্মদ সামি (Mohammad Shami) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)-কে ডবল ট্রাবল (জোড়া সমস্যা)-বলে ডেকে মজা করলেন শাস্ত্রী।
সিরাজ ও সামিকে ইদের শুভেচ্ছা জানিয়ে শাস্ত্রী লিখলেন, " ইদ মোবারক ডবল ট্রাবল। সামির তো আজ খেলা আছে। গুরত্বপূর্ণ ম্যাচ। তাই ওর মেন্যু থেকে বিরিয়ানি বাদ। এক কাজ করে সিরাজ তুই নিজেরটা তো বটেই, সামিরটাও খেয়ে ফেল।"আরও পড়ুন: পাঁচ ম্যাচ পর জয় পেল কলকাতা, RR-এ বধ RR, শ্রেয়সদের এবার চাই চারে চার
দেখুন টুইট
Eid Mubarak to my Double Trouble! @MdShami11, aaj game hai ! Biryani baad. Aar ya paar. @mdsirajofficial tu do baar kha leh 💪🏻 🤗 pic.twitter.com/uvmLzKvATI
— Ravi Shastri (@RaviShastriOfc) May 3, 2022
প্রসঙ্গত, আজ, মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের হয়ে নামছেন চলতি আইপিএলে আগুন ফর্মে থাকা শামি। আজ জিতলেই প্লে অফে ওঠা নিশ্চিত করবেন সামিরা। অন্যদিকে, মহম্মদ সিরাজ বেঙ্গালুরুর জার্সিতে উইকেট পেলেও একদাগা রান দিচ্ছেন।
(The above story first appeared on LatestLY on May 03, 2022 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

