Ravi Shastri: ইংল্যান্ডে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে আইপিএলে মাতিয়ে দেওয়া যে তারকাকে চান রবি শাস্ত্রী
গত কয়েক মাসে টেস্টে ভারতীয় ক্রিকেট দলের কাছে সময়টা একেবারে দু:স্বপ্নের মত গিয়েছে। এবার শুরু হচ্ছে নতুন মরসুম।
টি-২০-তে বিশ্ব চ্যাম্পিয়ন। ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাপ জয়, বিশ্বকাপের ফাইনালিস্ট। সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়া (Team India) একেবারে অপ্রতিরোধ্য। তবে টেস্টে একেবারেই ভাল নয় রোহিত শর্মাদের পারফরম্যান্স। নিউ জিল্যান্ডের কাছে দেশের মাটিতে ০-৩ হোয়াইটওয়াশ, অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ হারের লজ্জা, প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা।
সাইকে টিম ইন্ডিয়ার টেস্ট ওপেনার হিসেবে েদখতে চান রবি শাস্ত্রী
তুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC 2025-27)- চ্যালেঞ্জ। আর শুরুতেই এবার ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ২০২৫-২৭-এ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। আগামী ২০ জুন থেকে হেডিংলিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ। আর এই সিরিজে তামিলনাড়ু তথা গুজরাট টাইটান্সের ২৩ বছরের প্রতিশ্রুতিবান ওপেনার সাই সুদর্শদনকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে চাইলেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ শাস্ত্রী বলছেন, সাই সুদর্শনকে ইংল্যান্ডে ওপেনার হিসেবে ব্যবহার করে হলে সেটা দারুণ হবে। ইংল্যান্ডে সবুজ পিচে সুইং সামলানোর টেকনিকের পাশাপাশি সাইয়ের টেম্পারমেন্টেরও প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। প্রসঙ্গত, ক মাস আগে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ায় গিয়ে ওপেনারদের ব্যর্থতা ডুবিয়েছিল টিম ইন্ডিয়াকে।
টেস্ট দলে সাইকে চান রবি
‘Top of the list for me from outsiders’: Ravi Shastri urges India to pick Sai Sudharsan for England Test tour#INDvENG https://t.co/w5XSdsfNGz
— Express Sports (@IExpressSports) May 2, 2025
কাউন্টিতে সারের হয়ে খেলে সেঞ্চুরি আছে সাইয়ের
গত বছর কাউন্টি ক্রিকেটে প্রথমবার নেমে সারের জার্সিতে সেঞ্চুরি সহ বেশ কিছু নজরকাড়া ইনিংস খেলেছিলেন সাই। ফলে ইংল্যান্ডের মাটিতে অভিজ্ঞাতাটাও তাঁর রয়েছে। যে কারণে রবি শাস্ত্রী বোর্ডের নির্বাচকদের কাছে অনুরোধ করলেন সাইকে যেন ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে রাখা হয়।
এবারের আইপিএলে ৮ ম্যাচে ৪৫৬ রান করেছেন ফেলেছেন সাই
এবার আইপিএলে দুরন্ত খেলে এখনই ৪৫৬ রান করে ফেলেছেন সাই। আটটি ইনিংসের মধ্যেই ৬টি-তেই হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ৮২ রান করে সবার নজর কেড়েছেন শুবমন গিলের দলের ওপেনার। ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স করেছেন সাই। এখনও পর্যন্ত দেশের জার্সিতে তিনটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলছেন গুজরাট টাইটান্সের এই তারকা ওপেনার। এবার কি পালা টেস্টের?
(The above story first appeared on LatestLY on May 02, 2025 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

