Rashid Khan Catch Video: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ লুফলেন রশিদ খান, দেখুন ভিডিয়ো

আইপিএলে এবার ফিল্ডিংয়ে ম্যাজিক গুজরাট টাইটান্সের আফগান তারকা রশিদ খান (Rashid Khan)-এর।

Rashid Khan Catch Video: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ লুফলেন রশিদ খান, দেখুন ভিডিয়ো
Rashid Khan. (Photo Credits: Twitter)

আমেদাবাদ, ৭ মে: আইপিএলে এবার ফিল্ডিংয়ে ম্যাজিক গুজরাট টাইটান্সের আফগান তারকা রশিদ খান (Rashid Khan)-এর। রবিবার আমেদাবাদে লখনৌ সুপার জায়েন্টেসের বিরুদ্ধে অনেকটা দৌড়ে এসে যে ক্যাচটা লুফলেন রশিদ খান তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। টিভিতে রশিদের ক্যাচ দেখে উচ্ছ্বসিত হয়ে বিরাট কোহলি এটা আইপিএলের অন্যতম সেরা ক্যাচ।

ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে মোহিত শর্মার বলে লখনৌয়ের বাঁ হাতি ক্যারিবিয়ান ওপেনার কেইল মেয়ার্সের ক্যাচটা রশিদ লুফলেন ডিপ ফাইন লেগ থেকে ছুটে এসে। ক্যাচটা লোফার আগে পাটা পিছলে গেলেও দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন আফগান তারকা। সেটাই ছিল লখনৌয়ের প্রথম উইকেটের পতন। আরও পড়ুন-২০ বলে অবিশ্বাস্য হাফ সেঞ্চুরি ঋদ্ধিমান সাহার, আমেদাবাদে পাপালির ৮১ রানের লা জবাব ইনিংসে জবাবের সুর

দেখুন রশিদ খানের দুরন্ত ক্যাচের ভিডিয়ো

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে গুজরাট টাইটান্স করে ২ উইকেটে ২২৭ রান। গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা অবিশ্বাস্য ব্যাটিং করেন। গিল ৯৪ রানে অপরাজিত থাকেন, আর ঋদ্ধি ৪৩ বলে ৮১ রান করেন।

(The above story first appeared on LatestLY on May 07, 2023 06:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).