Portugal vs South Korea FIFA Football World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
পর্তুগালকে যদি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয় ,আর ঘানাকে হারায় উরগুয়েতাহলে কোরিয়দের গোলপার্থক্যে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা থাকবে
দোহা, ২ ডিসেম্বর: কাতার বিশ্বকাপ (Qatar World Cup 202)-এ ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় গ্রুপ H-এর ম্যাচে পর্তুগাল খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে, আর ঘানার মুখোমুখি উরুগুয়ে। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই পর্তুগাল শেষ ষোলোয় উঠে গিয়েছে। এবার এই গ্রুপ থেকে নক আউটে ওঠার লড়াইয়ে ঘানা (৩), দক্ষিণ কোরিয়া (১) ও উরুগুয়ে (১)। নক আউটে উঠতে হলে ঘানাকে যদি উরুগুয়ে হারায়, আর দক্ষিণ কোরিয়াকে হেরে যায়, তখনই একমাত্র লুই সুয়ারেজরা নক আউটে উঠতে পারবেন। অন্যদিকে, ঘানা জিততে তো বটেই, এমনকী ড্র করলেও প্রি কোয়ার্টারে উঠতে পারে, যদি পর্তুগাল হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে।
অন্যদিকে, পর্তুগালকে যদি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয় ,আর ঘানাকে হারায় উরগুয়ে, তাহলে কোরিয়দের গোলপার্থক্যে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা থাকবে। আরও পড়ুন-আয়েষার জন্যই ঘর ভাঙছে সানিয়ার? শোয়েবের সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন পাক অভিনেত্রী
প্রি কোয়ার্টারে ব্রাজিল বনাম পর্তুগাল ম্যাচ হতে পারে একটা শর্তে, যদি এই দুটি দলের মধ্যে কোনও একটি দল রানার্স হয়। পর্তুগাল একমাত্র গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে শেষ করতে হবে। সেক্ষেত্রে রোনাল্ডোদের হারাতে হবে কোরিয়াকে, আর ঘানাকে বড় ব্যবধানে হারাতে হবে উরুগুয়ে-কে। গোলপার্থক্যে এখন ঘানার থেকে ৩টি গোলে এগিয়ে পর্তুগাল।
আসুন দেখে নেওয়া যাক পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন--
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপে পর্তুগাল (Portugal)-দক্ষিণ কোরিয়া ( South Korea)ম্যাচ?
When, Where, and How to Watch Portugal vs South Korea Match Live?
আজ, শুক্রবার ২ ডিসেম্বর রাতে সাড়ে ৮টা থেকে দোহার এডুকেশন সিটি স্টেডিয়াম গ্রুপ H-এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল- দক্ষিণ কোরিয়া।
কখন থেকে শুরু হবে পর্তুগাল (Portugal) বনাম দক্ষিণ কোরিয়া (South Korea) ম্যাচ?
ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।
Portugal vs South Korea FIFA Football World Cup 2022 Match when where and how to watch live streaming and tv telecast with channel details online
(The above story first appeared on LatestLY on Dec 02, 2022 06:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

