Chittagong Test: বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময় চলছেই, চট্টগ্রাম টেস্টে পাকিস্তান জিতল ৮ উইকেটে
বাংলাদেশ ক্রিকেটে খারাপ সময় চলছেই। টি টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়, পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হারের পর এবার চট্টগ্রাম টেস্টেও হারল বাংলাদেশ
চট্টগ্রাম, ৩০ নভেম্বর: বাংলাদেশ ক্রিকেটে খারাপ সময় চলছেই। টি টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়, পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হারের পর এবার চট্টগ্রাম টেস্টেও হারল বাংলাদেশ। মঙ্গলবার, চট্টগ্রাম টেস্টের শেষ দিনে পাকিস্তান জিতল ৮ উইকেটে। আজ জিততে হলে পাকিস্তানকে করতে হত আর ৯২ রান, হাতে ছিল পুরো দশ উইকেট। আজ দুই ওপেনার আবিদ আবলি (৯১) ও আবদুল সাফিক (৭৩)-এর উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। শেষ অবধি অপরাজিত ছিলেন আজহার আলি (২৪), বাবক আজম (১৯)। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মেহদি হাসান মিরাজ।
প্রথম ইনিংসে পাকিস্তান পিছিয়ে ছিল ৪৪ রানে। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১৫৭ রান করেন পাক বোলাররা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য পাকিস্তানকে করতে হত ২০২ রান। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১৫১ রান তুলে দলের জয় কার্যত নিশ্চিত করেন ম্যাচের সেরা আবিদ আলি ও আব্দুল শফিক। প্রথম ইনিংসে পাক ওপেনার আবিদ আলি করেছিলেন ১৩৩ রান আর দ্বিতীয় ইনিংসে করলেন ৯১ রান। আরও পড়ুন:
ব্যালন ডি'অরে সাফল্যের সপ্তম স্বর্গে লিওনেল মেসি, জানুন আর কে কী জিতলেন
দেখুন টুইট
Pakistan win the first #BANvPAK Test by eight wickets and go 1-0 up in the series 👏#WTC23 | #BANvPAK | https://t.co/hbmOHaPGpw pic.twitter.com/LOaU5nRpAn
— ICC (@ICC) November 30, 2021
বৃথা গেল প্রথম ইনিংসে বাংলাদেশের লিটন দাসের দুরন্ত সেঞ্চুরি, তাইজুল ইসলামের ১১৬ রান দিয়ে ৭ উইকেট তুলে নেওয়ার দুরন্ত স্পেল। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট হবে ঢাকায়, ৪ ডিসেম্বর থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।
(The above story first appeared on LatestLY on Nov 30, 2021 12:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

