Nitish Rana KKR Captain: রানার ছুটেছে রানার, কলকাতার নেতৃত্বে নীতীশ রানা, নিযুক্ত হলেন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে
চোট পাওয়া শ্রেয়স আইয়ারের পরিবর্তে অধিনায়ক বাছায় চমক দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)
Nitish Rana To Captain KKR - চোট পাওয়া শ্রেয়স আইয়ারের পরিবর্তে অধিনায়ক বাছায় চমক দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, টিম সাউদি, শার্দুল ঠাকুরদের মত সিনিয়র তারকাদের নাম নিয়ে জল্পনা চললেও নেতৃত্বে একেবারে নতুন মুখ এনে চমকে দিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলে কেকেআর-এর স্ট্যান্ড ইন ক্য়াপ্টেন বা অস্থায়ী অধিনায়ক হিসেবে নীতীশ রানা (Nitish Rana)-কে বেছে নিল কলকাতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। আগামী চার মাস তাঁর মাঠে নামার সম্ভাবনা খুব কম। ফলে শ্রেয়সের পরিবর্তে আসন্ন আইপিএলে শাহরুখ খানের দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে দিল্লির নীতীশ রানাকে।
দেশের হয়ে মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলে রানা অতীতে আইপিএলে কলকাতা বহু ম্যাচে জেতানো ইনিংস খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যাই হোক, আইপিএলে অভিজ্ঞ দিল্লির ২৯ বছরে মিডল অর্ডার ব্যাটার রানাকেই দলের নেতৃত্বভার তুলে দিল কেকেআর ম্যানেজমেন্ট। আরও পড়ুন-বেয়ারস্টোর পরিবর্তে শর্টস পঞ্জাবে, প্রসিধের জায়গায় সন্দীপকে সই করাল রাজস্থান
দেখুন টুইট
Official statement. @NitishRana_27 #AmiKKR #KKR #Nitish #NitishRana pic.twitter.com/SeGP5tBoql
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023
রানাকে স্ট্যান্ড ইন ক্য়াপ্টেন বা অস্থায়ীভাবে নেতৃত্বে আনা হল। তার মানে শ্রেয়স আইয়ার সুস্থ হয়ে ফিরলে তিনিই অধিনায়ক হবেন। তবে এ বছর আইপিএলে খেলার সম্ভাবনা নেই শ্রেয়সের।
এবার কেকেআর-এর জার্সিতে টানা পাঁচবার খেলতে নামবেন রানা। ২০১৮ সালের নিলামে রানাকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল নাইটরা। চলতি বছর নিলামের আগে রানাকে ৮ কোটি টাকায় ধরে রেখেছিল শাহরুখ খানের দল। গত বছর আইপিএলে বেশ ভাল খেলেছিলেন তিনি। গত আইপিএলে ১৪টা ম্যাচে রানা করেছিলেন মোট ৩৬১ রান, ২টো হাফ সেঞ্চুরি করা ম্যাচ জেতানো ইনিংস সহ।
চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে, ১ এপ্রিল, শনিবার। ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ৬ এপ্রিল বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে।
(The above story first appeared on LatestLY on Mar 27, 2023 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

