ধোনি কিনলেন ৯০ লক্ষ টাকা দামের গাড়ি, স্ত্রী সাক্ষীর ইনস্টায় ধরা পড়ল মাহির নয়া ঝাঁ চকচকে জিপ (দেখুন ছবিতে)

হেন্দ্র সিং ধোনির নতুন গাড়ি-বাইকের ওপর আকর্ষণের কথা সবার জানা। অত্যাধুনিক বাইকের কালেকশনের শখ থাকা ধোনির বয়স যত বেড়েছে দু চাকার পাশাপাশি চার চাকা গাড়ির ওপরেও টান বেড়েছে। বিশ্বকাপের পর সাময়িক বিরতি নিয়ে ধোনি এখন জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর কাজে ব্যস্ত।

ধোনি কিনলেন ৯০ লক্ষ টাকা দামের গাড়ি, স্ত্রী সাক্ষীর ইনস্টায় ধরা পড়ল মাহির নয়া ঝাঁ চকচকে জিপ (দেখুন ছবিতে)
ধোনির নতুন গাড়ি। (Photo Credits: Instagram)

রাঁচি, ১০ অগাস্ট: মহেন্দ্র সিং ধোনির নতুন গাড়ি-বাইকের ওপর আকর্ষণের কথা সবার জানা। অত্যাধুনিক বাইকের কালেকশনের শখ থাকা ধোনির বয়স যত বেড়েছে দু চাকার পাশাপাশি চার চাকা গাড়ির ওপরেও টান বেড়েছে। বিশ্বকাপের পর সাময়িক বিরতি নিয়ে ধোনি এখন জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর কাজে ব্যস্ত। দেশসেবার মাঝেই ধোনির গ্যারেজে ঢুকে পড়ল তাঁর শখের এক জিপ গাড়ি।

কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটালিয়নের সঙ্গে রয়েছেন লেফটেনেন্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। প্যারা মিলিটারির সাম্মানিক পদে থাকা ধোনিকে দেখা যাচ্ছে কাশ্মীরের একাধিক এলাকায়। এমন সময়ই ধোনির স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, ধোনি নতুন জিপ গ্র্যান্ড চেরকো (Jeep Grand Cherokee)কিনেছেন!

সেই ইনস্টা পোস্টে সাক্ষী লিখেছেন, '' #redbeast''! এরপর সেনার ডিউটিতে থাকা ধোনিকে খুব মিস করছেন বলে জানিয়ে সাক্ষী লিখেছেন, ''তোমার পছন্দের খেলানা চলে এসেছে। তোমাকে খুব মিস করছি।'' আরও পড়ুন- বিরাট কোহলির ভাইরাল নাচ

এই গাড়িটির বাজার মূল্য প্রায় ৮০-৯০ লক্ষ টাকা। এদিকে, স্বাধীনতা দিবসে লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করবেন লেফটেনেন্ট কর্নেল ধোনি। গত ৩১ জুলাই কাশ্মীরের শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নে যোগ দেন ধোনি। জানা গিয়েছে, ১৫ অগস্ট পর্যন্ত শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের সঙ্গে থাকবেন তিনি।

(The above story first appeared on LatestLY on Aug 10, 2019 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).