Mohammed Shami Receives Death Threat: বড় খবর, এবার খুনের হুমকি মহম্মদ শামিকে, বিপুল অঙ্কের অর্থর দাবি

রিপোর্ট অনুযায়ী, মহম্মদ শামি যদি ১ কোটি টাকা দিতে না পারেন, তাহলে তাঁকে 'হত্যা' করা হবে। এমনই হুমকি দেওয়া হয়। শামির দাদা হাসিব ওই ইমেলটি দেখেন। এরপরই পদক্ষেপ করেন মহম্মদ হাসিব।

Mohammed Shami Receives Death Threat: বড় খবর, এবার খুনের হুমকি মহম্মদ শামিকে, বিপুল অঙ্কের অর্থর দাবি
Mohammed Shami. (Photo Credits: PTI/ Twitter)

দিল্লি, ৫ মে: এবার হুমকি দেওয়া হল মহম্মদ শামিকে (Mohammed Shami)। খুনের হুমকি দেওয়া হল ভারতের ক্রিকেট দলের তারকাকে (Mohammed Shami Receives Death Threat)। ইমেলের মাধ্যমেই মহম্মদ শামিকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে খবর। আইপিএলে বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মহম্মদ শামি। আইপিএলের মাঝেই ভারতের এই ক্রিকেট তারকাকে খুনের হুমকি দেওয়া হয় বলে খবর। প্রসঙ্গত ইমেল মারফৎ রবিবার অর্থাৎ ৪ মে মহম্মদ শামিকে খুনের হুমকি দেওয়া হয় বলে রিপোর্টে প্রকাশ। রাজপুত সিনধার নামাঙ্কিত এক ব্যক্তি ইমেল করে মহম্মদ শামিকে খুনের হুমকি দেয় বলে খবর। শামির কাছে ১ কোটি টাকা দাবি করা হয় রাজপুত সিনধার নামে ওই ব্যক্তির তরফে।

আরও পড়ুন: Mohammed Shami: এখনই মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া পাঠানোর কোনো পরিকল্পনা নেই বিসিসিআইয়ের

রিপোর্ট অনুযায়ী, মহম্মদ শামি যদি ১ কোটি টাকা দিতে না পারেন, তাহলে তাঁকে 'হত্যা' করা হবে। এমনই হুমকি দেওয়া হয়। শামির দাদা হাসিব ওই ইমেলটি দেখেন। এরপরই পদক্ষেপ করেন মহম্মদ হাসিব।  আমরোহার পুলিশ সুপারের কাছে গিয়ে মহম্মদ হাসিব অভিযোগ দায়ের করেন। আর সেখানেই তিনি রাজপুত সিনধার নামে ওই ব্যক্তির ইমেল মারফৎ শামিকে হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

৪ মে বিকেলেই মহম্মদ শামিকে হুমকি দিয়ে ওই ইমেল করা হয় বলে পুলিশ জানান তারকা ক্রিকেটারের দাদা মহম্মদ হাসিব।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, যে ব্যক্তি ইমেল মারফৎ শামিকে হুমকি দেয়, সে কর্ণাটকের (Karnataka) বাসিন্দা। নাম প্রভাকর। প্রাথমিক তদন্তের পর পুলিশ এমনই মনে করছে।

খুনের হুমকি মহম্মদ শামিকে...

 

 

(The above story first appeared on LatestLY on Aug 16, 9412 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).