KKR vs RR: হারলেই বিদায় ম্যাচে নাইট একাদশে ফিরলেন মঈন আলি, ইডেনে প্রথমে ব্যাট করছেন রাহানেরা

রবিবার দুপুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট কররার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। ১০ ম্যাচে ৯ পয়েন্টে দাঁড়িয়ে থাকা গতবারের চ্যাম্পিয়ন কলকাতা এদিন হারলেই প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে।

KKR vs RR: হারলেই বিদায় ম্যাচে নাইট একাদশে ফিরলেন মঈন আলি, ইডেনে প্রথমে ব্যাট করছেন রাহানেরা
Kolkata Knight Riders (Photo Credits: KKR/ X)

KKR বনাম RR, IPL 2025: রবিবার দুপুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট কররার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। ১০ ম্যাচে ৯ পয়েন্টে দাঁড়িয়ে থাকা গতবারের চ্যাম্পিয়ন কলকাতা এদিন হারলেই প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে। ডু অর ডাই ম্যাচে কলকাতার প্রথম একাদশে ফিরলেন ইংল্যান্ডের তারকা-স্পিনার অলরাউন্ডার মঈন আলি। রোভম্যান পাওয়েলের জায়গায় মঈনকে খেলাচ্ছেন রাহানে। প্রথম একাদশে নাম নেই হর্ষিত রানা ও অনুকুল রায়ের। প্রথম একাদশে ফিরলেন রমনদীপ সিং।

খুব সম্ভবত 'ইমপ্যাক্ট সাব' হিসেবে হর্ষিত রানা ও অনুকুল রায়-এর মধ্যে একজনকে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যবহার করবেন রাহানে। ওপেনার হিসেবে খেলছেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজ।

আরও পড়ুন- ১৪ বছরের বৈভবের পর এবার আইপিএলে অবিশ্বাস্য ইনিংস ১৭ বছরের আয়ুষের

প্রথমে ব্যাট করছে কলকাতা

ইডেনে আজ বড় আকর্ষণ ১৪ বছরের বৈভব সূর্যবংশী

ইডেনে আজ বড় আকর্ষণ রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ওপেনার বৈভব সূর্যবংশী। গুজরাটের বিরুদ্ধে জয়পুরে ৩৫ বলে সেঞ্চুরি করে করে চমকে দিয়েছিল ১৪ বছরের বৈভব। তবে পয়লা মে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে শূন্য রানে আউট হয় বৈভব। রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে অসমের মাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল কলকাতা।

কেকেআর-এর প্রথম একাদশ-

রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মঈন আলি, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা।

ইমপ্যাক্ট প্লেয়ার তালিকা- মণিশ পান্ডে, হর্ষিত রানা, অঙ্কুল রায়, রোভম্যান পাওয়েল, লুভনিথ সিসোদিয়া।

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ-

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, কুণাল রাঠোর, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রে আর্চার, মহেশ থিকশানা, যুধভির সিং, আকাশ মাধওয়াল।

ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা- শুভম দুবে, তুষার দেশপান্ডে, কুমার কার্তিকিয়া, অশোক শর্মা, কেওনা মাপহাকা।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).